• সিলেট, রাত ৩:৩৮, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কুলাউড়ায় জামায়াত মনোনীত এমপি প্রার্থীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন

admin
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৬
কুলাউড়ায় জামায়াত মনোনীত এমপি প্রার্থীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন

Manual7 Ad Code

কুলাউড়ায় জামায়াত মনোনীত এমপি প্রার্থীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন

Manual5 Ad Code

কুলাউড়া প্রতিনিধি

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলীর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) পৌর শহরের চৌমুহনীস্থ কামাল প্লাজায় এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।

উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মহানগর জামায়াতের আমির মু. ফখরুল ইসলাম।

Manual7 Ad Code

তিনি বলেন, কুলাউড়ার মানুষের স্বতঃস্ফূর্ত গণজোয়ারই প্রমাণ করে তারা পরিবর্তন চায়। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে এ আসন আমিরে জামায়াতকে উপহার হিসেবে প্রদান করবো।

বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী বলেন, আমি আপনাদেরই ঘরের সন্তান। নিজেকে কোনো বড় নেতা মনে করি না; বরং আপনাদের একজন সাধারণ কর্মী, ভাই ও বন্ধু হিসেবে পাশে থাকতে চাই। আমাদের লক্ষ্য শুধু ক্ষমতার পরিবর্তন নয়, বরং সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা।

উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, সাবেক উপজেলা আমির খন্দকার আব্দুস সোবহান, নজরুল ইসলাম সুয়েব ও উপজেলা নায়েবে আমির মো. জাকির হোসেন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের পেশাজীবী থানার সেক্রেটারি জহির উদ্দিন, প্রবাসী কমিউনিটি নেতা ও ব্রাহ্মণবাজার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলাউদ্দিন আহমেদ, জেলা ছাত্রশিবিরের সভাপতি ফরিদ উদ্দিন, চিকিৎসক ডা. ফরিদ উদ্দিন প্রমুখ।

উদ্বোধনী শেষে পৌর শহরের বিভিন্ন এলাকায় নির্বাচনী লিফলেট বিতরণ করা হয়।

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com