• সিলেট, সকাল ১১:২৮, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে চো*রা*ই*পণ্য পা চা র কালে নারীসহ আ*ট*ক ৪

admin
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৬
সিলেটে চো*রা*ই*পণ্য পা চা র কালে নারীসহ আ*ট*ক ৪

Manual7 Ad Code

সিলেটে চো*রা*ই*পণ্য পা চা র কালে নারীসহ আ*ট*ক ৪

Manual2 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুর উপজেলায় জেলা ট্রাফিক পুলিশের নিয়মিত চেকপোস্টে পরিচালনাকালে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট, বিস্কুট, মেহেদীসহ একটি হাইস মাইক্রোবাস সহ চার জনকে আটক করেছে মডেল থানা পুলিশ।

Manual1 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ২৫শে জানুয়ারি জৈন্তাপুর মডেল থানা ফটক সংলগ্ন সিলেট-তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাসী কার্যক্রম পরিচালনা করে জেলা ট্রাফিক পুলিশের টিম। দুপুর দেড়টায় জেলা পুলিশের ট্রাফিক সার্জেন্ট দীনার আলী মুন্সির নেতৃত্বে সঙ্গীয় ট্রাফিক পুলিশের টিম জাফলং হতে ছেড়ে আসা সিলেটগামী ধূসর রংয়ের হাইস মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৯-৬৮৮১) থামিয়ে তল্লাশীকালে গাড়ীতে থাকা বিপুল পরিমাণ প্লাস্টিকের ব্যাগের উপস্থিতি দেখতে পায়। তাৎক্ষনিক বিষয়টি জৈন্তাপুর মডেল থানা পুলিশকে বিষয়টি অবগত করেন ট্রাফিক পুলিশ কর্মকর্তারা। পরে সন্দেহ ভাজন গাড়ীটি থানা কম্পাউন্ডে প্রবেশ করে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের উপস্থিতিতে বিভিন্ন প্লাস্টিকের ব্যাগ হতে ভারতীয় চোরাই চকলেট সামগ্রী, বিস্কুট ও মেহেদী উদ্ধার করা হয়।

Manual7 Ad Code

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পন্যের সাথে থাকা ব্যক্তিরা সীমান্ত অতিক্রম করে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা পন্য পাচার উদ্দেশ্য নিয়ে যাওয়ার কথা স্বীকার করার দুইজন নারী ও দুইজন পুরুষকে আটক করে পুলিশ।

Manual5 Ad Code

আটককৃতরা হলেন- ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার চৌদুয়ার উত্তরপাড়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে মোতাহার হোসেন (৪০), কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ছোট শালঘর গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে রবিউল আউয়াল রুবেল (৪০), বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার চর পশ্চিম গ্রামের মোঃ সালাম কবিরের স্ত্রী মমতাজ বেগম রত্না (৪৬) এবং ডিএমপি ঢাকার দক্ষিণখান গ্রামের মোবারক হোসেনের স্ত্রী আনিছা রুমা (৩২)।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক ৪ জনকে আটক পূর্বক বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার আটককৃতদের আদালতে সোপর্দ করা হবে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com