• সিলেট, সন্ধ্যা ৭:৩৪, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে জব্দকৃত ব্যাটারিচালিত রিকশা ফিরিয়ে দিবে পুলিশ

admin
প্রকাশিত এপ্রিল ১০, ২০২৬
সিলেটে জব্দকৃত ব্যাটারিচালিত রিকশা ফিরিয়ে দিবে পুলিশ

Manual3 Ad Code

সিলেটে জব্দকৃত ব্যাটারিচালিত রিকশা ফিরিয়ে দিবে পুলিশ

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক

সিলেট মহানগরীতে অভিযান চালিয়ে জব্দ করা ব্যাটারিচালিত রিকশা ও টমটম মালিকদের ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। তবে ফিরিয়ে দেওয়া রিকশা ও টমটম কোনভাবেই মালিকরা ফের মহানগরীর ভেতর চালাতে পারবেন না।

Manual2 Ad Code

বুধবার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সদরদপ্তরে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী এ ঘোষণা দেন।

ওই সভায় মহানগরের সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা ও ব্যাটারিচালিত যানবাহনের কারণে সৃষ্ট জটিলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় রাজনৈতিক দলের প্রতিনিধি, অটোরিকশা ও ইজিবাইক মালিক সমিতির নেতারা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, ব্যাটারিচালিত যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলের কারণে নগরীতে যানজট ও বিশৃঙ্খলা বাড়ছে। একই সঙ্গে এসব যানবাহন নিয়ন্ত্রণে চলমান অভিযানে অনেক মালিক মানবিক সংকটে পড়েছেন। বিষয়টি বিবেচনায় নিয়ে আটক যানবাহনগুলো প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

Manual6 Ad Code

তবে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, হস্তান্তরের পর এসব অটোরিকশা ও ইজিবাইক মেট্রোপলিটন এলাকায় চলাচল করতে পারবে না। এ বিষয়ে সভায় উপস্থিত সবাই একমত পোষণ করেন।

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com