• সিলেট, রাত ১২:০২, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

যারা দেশের স্বাধীনতা চায়নি তারা বি শৃ ঙ্খ লা সৃষ্টির চেষ্টা করছে: মন্ত্রী আরিফ

admin
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৬
যারা দেশের স্বাধীনতা চায়নি তারা বি শৃ ঙ্খ লা সৃষ্টির চেষ্টা করছে: মন্ত্রী আরিফ

Manual1 Ad Code

যারা দেশের স্বাধীনতা চায়নি তারা বি শৃ ঙ্খ লা সৃষ্টির চেষ্টা করছে: মন্ত্রী আরিফ

নিজস্ব প্রতিবেদক

Manual8 Ad Code

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, যারা অতীতে দেশের স্বাধীনতা ও র্সার্বভৌমত্ব চায়নি তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তবে দেশের জনগণ তা করতে দিবে না।

তিনি মঙ্গলবার সিলেট নগরীর ব্লু বার্ড স্কুল প্রাঙ্গণে সাংস্কৃতিক সংগঠন শ্রুতি আয়োজিত বর্ষবরণ উৎসবে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ব্যক্তিগত উদ্যোগ ও সীমিত সম্পদ দিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে। কিন্তু প্রয়োজনীয় লজিস্টিক সহায়তার অভাবে এ অঞ্চলের সাংস্কৃতিক অঙ্গন দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পিছিয়ে রয়েছে।

 

Manual5 Ad Code

তিনি আরো বলেন, জনগনের কাছে সব পরিষ্কার এই নতুন নিরঙ্কুশ নির্বাচিত একটি সরকারের কার্যক্রমকে যারা অতীতেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা মানে দেখে নাই, তাদের হয়তো চিন্তাধারার মধ্যে একটা ব্যতিক্রম থাকতে পারে। কিন্তু দেশ সামনের দিকে এগিয়ে যাবে, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে দেশ সামনের দিকে এগিয়ে যাবে এবং আমার বিশ্বাস এই জনগণের এই যে রায়, নিরঙ্কুশ রায়কে কেউই পদদলিত করতে পারবে না এবং যত ধরনেরই হোক, জনগণ এখন সজাগ আছে।

Manual4 Ad Code

তিনি নববর্ষের এ শুভক্ষণে সকলকে অতীতের ভুলত্রুটি পরিহার করে ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের পথে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ এবং এ অঞ্চলের মানুষও সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এই সম্প্রীতি আরও সুদৃঢ় ও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

শেষে তিনি সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com