• সিলেট, রাত ৮:১৮, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কোম্পানীগঞ্জে খাল খননের উদ্বোধন করলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল চৌধুরী

admin
প্রকাশিত এপ্রিল ২০, ২০২৬
কোম্পানীগঞ্জে খাল খননের উদ্বোধন করলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল চৌধুরী

Manual1 Ad Code

কোম্পানীগঞ্জে খাল খননের উদ্বোধন করলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল চৌধুরী

Manual1 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

Manual6 Ad Code

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বর্ণি সবরি খাল খননের উদ্বোধন করলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

Manual8 Ad Code

 

সোমবার (২০ এপ্রিল) বিকেলে তিনি এই খাল খননের উদ্বোধন করেন।

Manual8 Ad Code

অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় দেড় কিলোমিটারের এই খাল গিলে কাটাগাং এর সাথে মিলিত হবে। ৪৩ দিনের এই কর্মযজ্ঞে ৫’শ টাকা দৈনিক মজুরীতে ২১৪ জন লেবার কাজ করবে। লেবারের সাথে ভেকু মেশিন দিয়েও খাল খননের কাজ করা হবে। প্রায় ৯৩ লক্ষ টাকার এই খাল খননের প্রজেক্টের অর্ধেকটাই খরচ হবে অতিদরিদ্র লেবারদের জন্য। যারা দৈনিক মজুরীতে কাজ করবে।

খাল খননে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল কুদ্দুস বুবুল, কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো আতাউর রহমান, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি সাহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মন্নান, সিনিয়র সহ সভাপতি শওকত আলী বাবুল, সাধারণ সম্পাদক আলী আকবর, সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, বিএনপি নেতা জুয়েল আহমদ, উসমান খাঁ, শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশা, যুবদলের আবু আল হেলাল, হযরত আলী, কৃষক দলের সভাপতি আলমগীর হোসেন, ছাত্র দলের সদস্য সচিব ইকবাল হোসেন প্রমুখ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com