• সিলেট, সন্ধ্যা ৭:০০, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ১২ দিন বৃষ্টির আভাস

admin
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৬
সিলেটে ১২ দিন বৃষ্টির আভাস

Manual5 Ad Code

সিলেটে ১২ দিন বৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক

 

 

Manual8 Ad Code

বেসরকারি আবহাওয়া গবেষণা ও পর্যবেক্ষণ সংস্থা- বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, দেশের দিকে শক্তিশালী বৃষ্টি বলয় আসছে। সোমবার (২০ এপ্রিল) এক ফেসবুক পোস্টে তারা এ তথ্য জানায়।

Manual7 Ad Code

অবজারভেশন টিম জানায়, সম্ভাব্য ২৬/২৭ এপ্রিল থেকে ৭/৮ মে পর্যন্ত পর্যায়ক্রমে সারা দেশে বৃষ্টি বলয় সক্রিয় হতে পারে। সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে সিলেট বিভাগের জেলাগুলোতে।

Manual4 Ad Code

এছাড়া ময়মনসিংহ, ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগেও বৃষ্টি বলয় অধিক সক্রিয় হতে পারে। অন্যদিকে রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে মাঝারি মাত্রায় সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে।

এ সময় সিলেট বিভাগের জেলাগুলোতে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় শক্তিশালী কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। এর সঙ্গে তীব্র বজ্রপাতও হতে পারে।

তবে বৃষ্টি বলয় সক্রিয় হওয়ার আগে, আগামী ২৫/২৬ এপ্রিল পর্যন্ত দেশের বেশ কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বিরাজ করতে পারে।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com