• সিলেট, সন্ধ্যা ৭:১৩, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট জেলা হাসপাতাল নিয়ে আশার বাণী বাণিজ্যমন্ত্রীর

admin
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৬
সিলেট জেলা হাসপাতাল নিয়ে আশার বাণী বাণিজ্যমন্ত্রীর

Manual3 Ad Code

সিলেট জেলা হাসপাতাল নিয়ে আশার বাণী বাণিজ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রস্তুত সিলেট জেলা হাসপাতাল। ৮তলা সুরম্য ভবনে আছে আইসিইউ বেড ১৯টি, সিসিইউ বেড ৯টি। ৮৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতালের কার্যক্রম এখনো শুরু হয়নি।

 

তবে শুরু হওয়ার ব্যাপারে আশার বাণী শুনিয়েছেন বাণিজ্যমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

সোমবার (২০ এপ্রিল) সকালে তিনি নবনির্মিত এই হাসপাতালটি পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে ছিলেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের কর্মকর্তাবৃন্দ।

 

মন্ত্রী হাসপাতালটি ঘুরে দেখেন এবং বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় তথ্য জেনেছেন। পরে তিনি শহীদ শামসুদ্দিন হাসপাতালও পরিদর্শন করেন।

Manual2 Ad Code

 

পরে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি উদ্বোধনকালে এ প্রসঙ্গে বলেন, আমি গতকালও স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এসেছি। সরকার অনুমোদন দিলে, বিশেষ করে প্রধানমন্ত্রী অনুমোদন দিলেই আমরা ২৫০ শয্যা সিলেট জেলা হাসপাতাল চালু করবো।

 

এসময় তুমুল করতালি দিয়ে উপস্থিত নগরবাসী ও শিক্ষার্থীরা মন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানান।

 

উল্লেখ্য, সিলেট বিভাগের প্রায় এক কোটি মানুষের সরকারি চিকিৎসার প্রধান ভরসাস্থল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। ১২০০ শয্যার এই হাসপাতালটি রোগীর চাপে প্রায় বিপর্যস্ত। গড়ে প্রতিদিন এই হাসপাতালে ভর্তি থাকেন প্রায় ৩ হাজারের বেশী রোগী।

 

এ অবস্থায় সিলেটে আরেকটি সরকারি হাসপাতালের প্রয়োজনীয়তা অনুভব করছেন স্থানীয়রা। চৌহাট্টায় সিলেট জেলা হাসপাতালের ভবন নির্মাণ কাজ শেষ হলেও এর কার্যক্রম আটকে আছে নানান জটিলতায়।

 

বাণিজ্যমন্ত্রীর এমন ঘোষণায় এই এ ব্যাপারে আশার আলো দেখছেন সিলেটবাসী।

 

Manual3 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com