সিলেটে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি আরও ৩৯ শিশু
নিজস্ব প্রতিবেদক
সিলেটে হাম-রুবেলা সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৩৯ শিশু। এ নিয়ে বর্তমানে হাম-রুবেলা সন্দেহ সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১৪৮ জন। আর ল্যাবে কনফার্ম রোগীর সংখ্যা ৪৫। গত ২৪ ঘন্টায় সিলেটে হাম বা রোবেলায় আক্রন্ত বা সন্দেহভাজন কেউ মারা যায়নি।
বুধবার (২২ এপ্রিল) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ল্যাবে পরীক্ষায় কনফার্ম হাম-রুবেলা রোগীদের মধ্যে হবিগঞ্জে ৭ (রুবেলা ২), মৌলভীবাজারে ১৪, সুনামগঞ্জে ১৪ ও সিলেটে ১০ জন।
হাসপাতালে নতুন ভর্তি ৩৯ সন্দেহভাজনের মধ্যে ২৩ জন শহীদ শামসুদ্দিন হাসপাতালে, ২ জন রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাালে, ১ জন নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে, ১ জন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৪ জন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে, ৬ জন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে, ১ জন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ১ জন ভর্তি হয়েছে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
বর্তমানে হাসপাতালে ভর্তি সন্দেহজনক হাম-রুবেলা রোগী মোট ১৪৮ জন। এরমধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ৭৫, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২, মাউন্ট এডোরা হাসপাতালে ১, নর্থ-ইস্ট হাসপাতালে ৪, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, সুনামগঞ্জ সদর হাসপাতালে ১৩, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬, হবিগঞ্জ সদর হাসপাতালে ১০, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ ও মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি ২০ জন।
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে হাম সন্দেহভাজন কারো মৃত্যু না হলেও এর আগে মোট ৬ শিশু মৃত্যুবরণ করেছে।
সিলেটভিউ২৪ডটকম