• সিলেট, রাত ৯:০৪, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জৈন্তাপুরে অসহায় পরিবারের ঘর নির্মাণে তোফায়েল আহমদের অনুদান

admin
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২৬
জৈন্তাপুরে অসহায় পরিবারের ঘর নির্মাণে তোফায়েল আহমদের অনুদান

Manual1 Ad Code

জৈন্তাপুরে অসহায় পরিবারের ঘর নির্মাণে তোফায়েল আহমদের অনুদান

Manual7 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি

Manual4 Ad Code

সিলেটের জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের মরহুম মুজিবুর রহমানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সমাজসেবী ও প্রবাসী কমিউনিটি নেতা তোফায়েল আহমদ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় মুজিবুর রহমানের বাড়িতে উপস্থিত হয়ে তিনি তার সহধর্মিণী আছমা বেগম এর হাতে ঘর নির্মাণ কাজের জন্য ঢেউটিন ক্রয়ে নগদ ৪০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।

এসময় তোফায়েল আহমদ বলেন, “সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মুজিবুর রহমানের পরিবার যেন একটি নিরাপদ আশ্রয় পায়, সেই লক্ষ্যেই এই সামান্য সহযোগিতা। আশা করি সমাজের বিত্তবানরা এ ধরনের উদ্যোগে আরও এগিয়ে আসবেন।”

Manual8 Ad Code

উদ্যোক্তারা জানান, “মুজিবুর রহমানের মৃত্যুর পর তার পরিবারটি খুবই অসহায় হয়ে পড়ে। এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগে একটি পাকা ঘর নির্মাণের কাজ শুরু করা হয়েছে। তোফায়েল আহমদের এই সহযোগিতা আমাদের কাজকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।”

Manual4 Ad Code

এসময় উপস্থিত ছিলেন সমাজসেবী বাবুল আহমেদ, আব্দুর রশিদ, ঘর নির্মাণের উদ্যোক্তা নজরুল ইসলাম চৌধুরী ও জাহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি মুজিবুর রহমান মারা গেলে এলাকাবাসীর উদ্যোগে তার পরিবারকে একটি পাকা ঘর নির্মাণ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। দেশ ও প্রবাসে থাকা সমাজসেবীদের আর্থিক সহযোগিতায় বর্তমানে ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে।

 

এই উদ্যোগ স্থানীয়ভাবে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com