• সিলেট, সন্ধ্যা ৭:৪১, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীকে চার প্রজন্মের ছবি উপহার দিলেন কাইয়ুম চৌধুরী

admin
প্রকাশিত মে ৪, ২০২৬
প্রধানমন্ত্রীকে চার প্রজন্মের ছবি উপহার দিলেন কাইয়ুম চৌধুরী

Manual4 Ad Code

প্রধানমন্ত্রীকে চার প্রজন্মের ছবি উপহার দিলেন কাইয়ুম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে উপহার হিসেবে চার প্রজন্মের ছবি তুলে দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) পুর্নকালীন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

 

Manual6 Ad Code

শনিবার (৩ মে) নগরভবন চত্বরে সুধী সমাবেশে যোগদানের আগে প্রধানমন্ত্রী সস্ত্রীক সিসিক প্রশাসকের কার্যালয় পরিদর্শনে গেলে কাইয়ূম চৌধুরী সুদৃশ্য ফ্রেমে বাঁধানো ছবিগুলো উপহার দেন।

 

দেখা গেছে বিশাল ফ্রেমের শুরুতেই আছে তারেক রহমানের দাদা-দাদী অর্থাৎ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাবা মুহম্মদ মনসুর রহমান এবং মা জাহানারা খাতুন (রাণী) এর ছবি।

 

এরপর যথাক্রমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, দুই সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার ভাই মরহুম আরাফাত রহমান কোকোর সঙ্গে বেগম খালেদা জিয়া এবং সবশেষে সন্তান ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।

Manual6 Ad Code

 

৩২ দশমিক ২ ইঞ্চি দৈর্ঘ ও ৮৫ ইঞ্চি প্রস্তের নিজের পারিবারিক ছবির ফ্রেমটি উপহার হিসাবে পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরীকে ধন্যবাদ জানিয়েছেন বলে জানা গেছে।

 

 

Manual1 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com