• সিলেট, রাত ৯:০৬, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে আরও ৪৭ শিশু

admin
প্রকাশিত মে ৪, ২০২৬
সিলেটে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে আরও ৪৭ শিশু

Manual2 Ad Code

সিলেটে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে আরও ৪৭ শিশু

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual6 Ad Code

সিলেট বিভাগের কোথাও গত ২৪ ঘন্টায় হাম বা এই রোগের কোনো উপসর্গ নিয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৪৭ জন শিশু। এ সময়ে ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হওয়া গেছে ১৮ জনের।

 

 

Manual8 Ad Code

সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে সোমবার (৪ মে) দুপুরে এসব তথ্য জানানো হয়েছে।

তারা জানায়, গত ২৪ ঘন্টায় হাম বা এই রোগের উপসর্গ নিয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে এর আগে গত ১ জানুয়ারি থেকে ৩ মে পর্যন্ত সিলেট বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৬ জনের। এদের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত ছিল ৩ শিশু।

এসময়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে মোট ৪৭ জন শিশু। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ৩০, নর্থ-ইস্ট হাসপাতালে ১, দিরাই উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ২, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ৪ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে ৬ জন শিশু।

Manual3 Ad Code

এদিকে গত ২৪ ঘন্টায় ল্যাবরেটরিতে পরীক্ষায় প্রমানিত হাম রোগীর সংখ্যা ১৮। আর গত ১ জানুয়ারি থেকে ৩ মে পর্যন্ত সিলেট বিভাগে মোট হাম শনাক্ত হয়েছে ১২৭ জনের। তাদের মধ্যে হবিগঞ্জে ৮ (২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৬, সুনামগঞ্জে ৬৩ ও সিলেট জেলায় শনাক্ত হয়েছে ৪০ জন।

 

বর্তমানে হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১৯৮ জন শিশু।

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com