• সিলেট, রাত ৯:৩২, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে হাম উপসর্গে বন্ধনের মৃ ত্যু. হাসপাতালে ৬৪ জন

admin
প্রকাশিত মে ১৫, ২০২৬
সিলেটে হাম উপসর্গে বন্ধনের মৃ ত্যু. হাসপাতালে ৬৪ জন

Manual7 Ad Code

সিলেটে হাম উপসর্গে বন্ধনের মৃ ত্যু. হাসপাতালে ৬৪ জন

নিজস্ব প্রতিবেদক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরেক শিশু মৃত্যুবরণ করেছে। তার নাম বন্ধন। বয়স মাত্র ৫ মাস। আর উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৬৪ জন।

 

শুক্রবার (১৫ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

 

বন্ধন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। হামের উপসর্গ নিয়ে আসার পর তাকে এখানে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

Manual3 Ad Code

 

সে হবিগঞ্জের লাখাইয় থানার বুল্লা লাখাই ইউনিয়নের কলাকান্দি গ্রামের নির্মল দাসের ছেলে।

 

এ নিয়ে সিলেট বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৩২ জনের। এদের মধ্যে হাম নিশ্চিত ছিল ৪ জনের।

 

গত ২৪ ঘন্টায় ল্যাব পরীক্ষায় কারও হাম শনাক্ত হয়নি। তবে এ বছর ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত মোট ১৪৯ জনের হাম শনাক্ত হয়েছে। তাদের মধ্যে হবিগঞ্জের ১৬ (দুজন রুবেলা), মৌলভীবাজারের ১৬, সুনামগঞ্জের ৭৫ ও সিলেটের ৪২ জন।

 

 

Manual8 Ad Code

এ সময়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উসর্গ নিয়ে আরও ৬৪ জন শিশু ভর্তি হয়েছে। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ২৭, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৩, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৪, দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে ৪ জন।

Manual4 Ad Code

 

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ভর্তি রোগীর সংখ্যা ৩১১।

 

Manual1 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com