• সিলেট, রাত ৮:১৮, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

জৈন্তাপুরে নোহার চাপায় প্রাণ গেল সৈয়দুরের

admin
প্রকাশিত মে ৩০, ২০২৬
জৈন্তাপুরে নোহার চাপায় প্রাণ গেল সৈয়দুরের

Manual8 Ad Code

জৈন্তাপুরে নোহার চাপায় প্রাণ গেল সৈয়দুরের

Manual2 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি

 

সিলেটের জৈন্তাপুর উপজেলার তামাবিল মহাসড়কের সারিঘাট দক্ষিণ বাজার এলাকায় নোহা গাড়ির চাপায় এক পথচারী নিহত হয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

Manual8 Ad Code

 

নিহত ব্যক্তি হলেন- গোয়াইনঘাট উপজেলার লাফনাউট এলাকার ফাদলীপুর গ্রামের বাসিন্দা সৈয়দুর রহমান (৬০)। তিনি ওই গ্রামের আব্দুল লতিফের ছেলে। নিহত সৈয়দুর রহমান ৬ কন্যা সন্তানের পিতা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোয়াইনঘাটগামী সাফা মারওয়া পরিবহনের একটি বাস (সিলেট ব-১১-০১৫৯) সারিঘাট দক্ষিণ বাজার এলাকায় দাঁড়িয়ে ছিল। এ সময় বাসটির পেছনে অবস্থানরত পথচারী সৈয়দুর রহমানকে জাফলংগামী একটি নোহা মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৩-৬৬২০) চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী সিলেটভিউ-কে জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক নোহা গাড়িটি আটক করে। নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

তিনি আরও জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com