যে কাজে সিলেট আসছেন মন্ত্রী আরিফ
নিজস্ব প্রতিবেদক
সিলেটে চীনের বিনিয়োগে ১ হাজার শয্যার একটি হাসপাতাল নির্মাণের কথা শোনা যাচ্ছে। এবার এই হাসপাতালের জন্য স্থান নির্বাচনের প্রক্রিয়া শুরু হচ্ছে। আর এ কাজে সিলেট সফরে আসছেন স্বয়ং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার (২ জুন) রাত ৯টার দিকে তিনি বিমানের একটি ফ্লাইটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। রাত সোয়া ৯টায় তিনি সিলেট সার্কিট হাউজে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে ১ হাজার শয্যার হাসপাতাল নির্মাণের ব্যাপারে প্রাথমিক আলোচনা ও স্থান নির্বাচন করবেন।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চীনা বিনিয়োগকারীদের নিয়ে তার নির্বাচনী এলাকা সিলেট-৪ আসনের গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার সম্ভাব্য স্থানগুলো সরজমিন পরিদর্শন করবেন।
ওইদিন বিকাল ৩টায় তিনি সিলেট ডায়বেটিক হাসপাতালের সভায় উপস্থিত থাকবেন। মন্ত্রী আরিফ পরদিন বৃহস্পতিবার বিকালে বিমানে ঢাকার উদ্দেশ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।
সিলেটভিউ২৪ডটকম