• সিলেট, রাত ৮:২৫, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মন্ত্রী আরিফের আশ্বাস, সিলেটে স্থগিত পরিবহণ ধর্মঘট

admin
প্রকাশিত জুন ৬, ২০২৬
মন্ত্রী আরিফের আশ্বাস, সিলেটে স্থগিত পরিবহণ ধর্মঘট

Manual6 Ad Code

মন্ত্রী আরিফের আশ্বাস, সিলেটে স্থগিত পরিবহণ ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক

সিলেটে পরিবহণ ধর্মঘট স্থগিত করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর আশ্বাসের প্রেক্ষিতে এই কর্মসূচি স্থগিত করেছে সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন।

 

শনিবার দুপুর ১টায় শ্রমিক ইউনিয়নের কোম্পানীগঞ্জ আঞ্চলিক শাখা অফিসে শ্রমমন্ত্রীর পাঠানো প্রতিনিধি দলের সঙ্গে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

Manual6 Ad Code

এর আগে শনিবারের মধ্যে ট্রাক শ্রমিক নেতা মো. আবুল হোসেন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে রবিবার ভোর থেকে সিলেটের কোম্পানীগঞ্জে অনির্দিষ্টকারের জন্য পরিবহণ ধর্মঘট আহ্বান করেছিল সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন।

 

এর আগে বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেটের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং র‌্যাব-৯ বরাবর স্মারকলিপি দিয়েছে সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার ও সাধারণ সম্পাদক মো. মাসুম আহমদ লস্কর।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

 

স্মারকলিপি থেকে জানা গেছে, গত ২১ মে বিমানবন্দর থানার ধূপাগুলে নিজের ক্রাশার মিল বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে উপজেলার খাগাইল এলাকায় একদল সন্ত্রাসী শ্রমিক নেতা মো. আবুল হোসেনের ওপর হামলা চালায়। খাগাইলের আলিউর রহমান ও নাসির উদ্দিনের নির্দেশে দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে পরিকল্পিতভাবে এ হত্যাচেষ্টা চালানো হয়।

 

তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে দীর্ঘ ছয়দিন লাইফ সাপোর্টে থাকার পর ২৭ মে তিনি মৃত্যুবরণ করেন। ঈদের দিন তার দাফন সম্পন্ন হয়েছিল।

 

Manual7 Ad Code

 

শ্রমিক নেতৃবৃন্দের অভিযোগ, এ নৃশংস হত্যাকাণ্ডের পরও পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করতে পারেননি। উল্টো অভিযোগ উঠেছে, কোম্পানীগঞ্জ থানার ওসির সহায়তায় মূল অভিযুক্ত নাসির উদ্দিন কানাডায় পালিয়ে গেছেন।

 

তবে কোম্পানীগঞ্জ থানার ওসি সুজন চন্দ্র কর্মকার জানিয়েছেন, আসামিদের গ্রেফতারের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com