• সিলেট, রাত ৪:০৪, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ইতিহাসের সাক্ষী হতে ঢাকামুখী সিলেট বিএনপির নেতাকর্মীরা

admin
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২৫
ইতিহাসের সাক্ষী হতে ঢাকামুখী সিলেট বিএনপির নেতাকর্মীরা

Manual6 Ad Code

ইতিহাসের সাক্ষী হতে ঢাকামুখী সিলেট বিএনপির নেতাকর্মীরা

জুনেদ আহমদ চৌধুরী

দীর্ঘ নির্বাসিত জীবনের ইতি টেনে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় ১৮ বছর পর আগামী ২৫ ডিসেম্বর স্ত্রী ও কন্যাসহ সপরিবারে দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করবেন।

 

Manual3 Ad Code

বিমানবন্দর থেকে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে তিনি সরাসরি পূর্বাচলের ৩০০ ফিট এলাকার সংবর্ধনাস্থলে যাবেন। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কিছু সময় কাটিয়ে গুলশানের বাসভবনে যাওয়ার কথা রয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ‘ঐতিহাসিক ও স্মরণীয় দিন’ করতে নানামুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বিএনপি।

Manual6 Ad Code

 

 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে দেশে ফিরবেন তারেক রহমান। তাকে বহনকারী ফ্লাইটটি ওইদিন সকালে প্রথমে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করবে। এরপর এটি ঢাকায় রওয়ানা করবে। লন্ডন থেকে প্রথমে সিলেটে আসলেও নিরাপত্তার স্বার্থে সিলেটে বিমান থেকে নামবেন না তিনি। দলীয় নেতাকর্মীদেরও সিলেট বিমানবন্দর এলাকায় যেতে দেয়া হবে না। এজন্য কঠোর নির্দেশনাও দেয়া হয়েছে।

Manual8 Ad Code

 

এদিকে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেটসহ দেশজুড়েই বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সিলেট জেলা ও মহানগর বিএনপি নিয়েছে আলাদা প্রস্তুতি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়কে সংবর্ধনা দিতে বড় সমাবেশের আয়োজন করছে দলটি।

 

জানা গেছে, সংবর্ধনায় যোগ দিতে সিলেট থেকে ৫০ হাজার নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন। দুই দিন থেকে বাস, ট্রেন, মাক্রো ও বিমানে করে যে যেভাবে পারছেন যাচ্ছেন ঢাকায়। তারেক রহমানের সংবর্ধনা অনুষ্টানে যোগ দিতে মঙ্গলবার সকালে (কালনি এক্সপ্রেস)সিলেট থেকে ট্রেনে করে ঢাকায় গেছেন বিমান বন্দর থানা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব সাগর হাসান। তিনি জানান, ট্রেনে কোন আসন ফাঁকা ছিল না। স্ট্যান্ডিং টিকেট করেও মানুষ ঢাকায় রওয়ানা হয়েছেন।

মঙ্গলবার বিকেলে (পারাবত এক্সপ্রেস) ট্রেনে করে ঢাকায় গেছেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট সাইদ আহমদসহ দুই শতাধিক নেতাকর্মী। তার ফেসবুক আইডিতে ট্রেনে যাওয়ার ছবি পোস্ট করে লিখেছেন, “এই ট্রেন যাত্রা শুধুই ভ্রমণ নয়, অন্য কিছু। ছয় হাজার তিনশত ৯ দিনের প্রতীক্ষার অবসান, তারেক রহমান। ১৮ কোটি প্রাণ আজ স্পন্দনাময়। ইনশাআল্লাহ ২৫শে ডিসেম্বর হবে আমাদের প্রতীক্ষার অবসান, তারেক রহমান।

 

ছাত্রদলের সাবেক এই নেতা সিলেটভিউকে জানান, ঢাকার আবাসিক হোটেলগুলোতে সিট খালি নেই। আত্মীয়ের বাসায় অবস্থান করেছেন।

 

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী সিলেটভিউকে জানান, সিলেট রেলওয়ে কর্তৃপক্ষের কাছে চাহিদা দেয়ার পর বুধবার রাতের উপবন ট্রেনে ৫টি বগি পেয়েছে মহানগর বিএনপি। এছাড়া ৪০টি বাস রিজার্ভ করে ঢাকায় যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

 

 

সিলেট জেলা বিএনপিও আলাদা প্রস্তুতি নিয়েছে। জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, সিলেট থেকে কয়েক হাজার নেতাকর্মী তারেক রহমানকে বরণ করতে ঢাকায় যাচ্ছেন। কেউ কেউ ইতোমধ্যে চলে গেছেন। আমরা একটি বড় বহর নিয়ে বুধবার রাতে রওয়ানা দেব।

তারেক রহমানের ব্যবহারের জন্য বিদেশ থেকে আমদানি করা বিশেষ সুবিধাসম্পন্ন একটি বুলেটপ্রুফ ‘হার্ড জিপ’ গাড়ি দেশে আনা হয়েছে। টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো মডেলের এই গাড়িটি ইতোমধ্যে বিএনপির নামে নিবন্ধিত হয়েছে। এ ছাড়া তার জন্য একটি বুলেটপ্রুফ বাস আনা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঘনিষ্ঠ একটি সূত্রে জানা গেছে, ২৫ ডিসেম্বর তারেক রহমানের সঙ্গে বিমানবন্দর থেকে দলের স্থায়ী কমিটির সদস্যরা থাকবেন। সেক্ষেত্রে ওইদিন তিনি টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো ব্যবহার না করে বাসটি ব্যবহার করতে পারেন।

 

সিলেটভিউ২৪ডটকম

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com