• সিলেট, সন্ধ্যা ৭:১৭, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ মাসে সিলেটে স ড় কে ঝ রে ছে ৩০২ প্রা ণ

admin
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৫
১০ মাসে সিলেটে স ড় কে ঝ রে ছে ৩০২ প্রা ণ

Manual2 Ad Code

১০ মাসে সিলেটে স ড় কে ঝ রে ছে ৩০২ প্রা ণ

 

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট : সিলেটে সড়কে প্রাণহানি থামছেইনা। গত এক মাসে (অক্টোবরে) সিলেট বিভাগে ২৮ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ২৮ জনের। এসব দূর্ঘটনায় আহত হয়েছেন ১১০ জন। এ নিয়ে গত ১০ মাসে সিলেটের সড়কে ঝরেছে ৩০২ প্রাণ আর এসময় আহত হয়েছেন ৭৪৪ জন।

Manual7 Ad Code

সোমবার (৩ নভেম্বর) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি প্রেরিত প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

অক্টোবর মাসের প্রতিবেদনে দেখা গেছে, ২৮টি দুর্ঘটনায় ২৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ২১ জন নারী, ৫ জন পুরুষ ও ২ জন শিশু রয়েছেন। গত মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট ও মৌলভীবাজার জেলায়। কম সংঘটিত হয়েছে সুনামগঞ্জ জেলায়। সিলেট জেলায় ৮টি সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত ও ৫ জন আহত, সুনামগঞ্জ জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৩৪ জন আহত, মৌলভীবাজার জেলায় ৯টি সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত ও ১০ জন আহত এবং হবিগঞ্জ জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৬১ জন আহত হয়েছেন।

Manual7 Ad Code

এদিকে নিসচার এর আগের মাস সেপ্টেম্বরের প্রতিবেদনে দেখা গেছে, সেপ্টেম্বরে বিভাগে ৩২টি সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ৩০ জন আহত হন। নিহতের মধ্যে ১২ জন মোটরসাইকেল চালক ও আরোহী। এরমধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয় সিলেট ও হবিগঞ্জ জেলায়। কম সংঘটিত হয়েছে মৌলভীবাজার জেলায়।

Manual1 Ad Code

এদিকে নিসচার গত ১০ মাসের প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, চলতি বছরের জানুয়ারী থেকে অক্টোবর পর্যন্ত বিভাগে ২৯৮ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৩০২ জনের। এই সময়ে আহত হয়েছেন ৭৪৪ জন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত আগস্ট মাসে সিলেট বিভাগজুড়ে ২৬ সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৮২ জন আহত হয়েছেন। এর আগের মাস জুলাইয়ে বিভাগে ২৬ সড়ক দূর্ঘটনায় ২৬ জন নিহত ও ৬১ জন আহত হয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে সিলেট বিভাগে ৩৩ সড়ক দুর্ঘটনায় ৩৬ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৬৮ জন। ফেব্রুয়ারি মাসে বিভাগে ৩২ সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ১৪৪ জন আহত হয়েছেন। মার্চ মাসে ২৯ সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ৭৮ জন আহত হয়েছেন। এপ্রিল মাসে ২৯ সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত ও ৪২ জন আহত হয়েছেন। মে মাসে ৩৩ সড়ক দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ৮২ জন আহত হয়েছেন। জুন মাসে ২৯ সড়ক দুর্ঘটনায় ২৮ জন নিহত ও ৪৮ জন আহত হন।

সোমবার (৩ নভেম্বর) নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, একাধিক স্থানীয় দৈনিক, অনলাইন, জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এসব প্রতিবেদন তৈরি করা হয়।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com