• সিলেট, সকাল ১১:২৫, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

‘হ্যাঁ-না’ ভোট প্রদানে আমার কোনো আপত্তি নেই: ডিসি ইলিয়াস মিয়া

admin
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৬
‘হ্যাঁ-না’ ভোট প্রদানে আমার কোনো আপত্তি নেই: ডিসি ইলিয়াস মিয়া

Manual1 Ad Code

‘হ্যাঁ-না’ ভোট প্রদানে আমার কোনো আপত্তি নেই: ডিসি ইলিয়াস মিয়া

দোয়ারাবাজার প্রতিনিধি

 

সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, গণভোটে ‘হ্যাঁ-না ‘ভোট প্রদানে আমার কোনো আপত্তি নেই। আমি ‘হ্যাঁ’ও বলবোনা, ‘না’ও বলবোনা, এটা ভোটারদের ব্যক্তি স্বাধীনতার ইচ্ছে।

Manual3 Ad Code

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে দোয়ারাবাজারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual2 Ad Code

ডিসি ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ভোটার যদি মনে করেন ‘না’তে ভোট দিলে ভালো, তাহলে ‘না’তে দিবেন। হ্যাঁ ভালো মনে করলে হ্যাঁ’তে দিবেন। এই অধিকার জনগণের, জনগণের ব্যক্তি স্বাধীনতা। তবে আমরা কিছু বলতে চাই, জানাতে চাই। যাতে লোকজন বলতে না পারে, আমরা না জেনে ভোট দিয়েছি। তবে হ্যাঁ’তে কিছু বিষয় আছে যা জনগণের কল্যাণে প্রয়োজন।

Manual6 Ad Code

এদিকে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকার রাষ্ট্রিয়ভাবে প্রচারণা চালালেও জেলা প্রশাসক গণভোটের ‘হ্যাঁ’-‘না’ নিয়ে কেনো মন্তব্য করবেননা, তা জনগনের ইচ্ছে। এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এখন রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের লোক। আমার বিষয়টা ভিন্ন।’

Manual1 Ad Code

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন দোয়ারাবাজার সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোহাম্মদ শাওন, সহকারী পুলিশ সুপার (ছাতক-দোয়ারাবাজার সার্কেল) শেখ মো. মুরসালিন, দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা: আবু সালেহীন খাঁন।

বক্তব্য রাখেন- সুনামগঞ্জ -৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের এনপিপি মনোনীত প্রার্থী আজিজুল হক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামছুল হক নমু, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডা: হারুন অর রশীদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু প্রমুখ।

উল্লেখ্য, সম্প্রতি দেশজুড়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে গণভোট নিয়ে প্রচারণা চালানো হচ্ছে। সেখানে সরকার ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালাচ্ছে। সেখানে সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তার এমন বক্তব্যে ‘হ্যাঁ’ ভোট প্রদানে বিরূপ প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয়রা।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com