• সিলেট, রাত ৪:৫২, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

‘কয়ছর আহমদ বিজয়ী হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে’

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৬
‘কয়ছর আহমদ বিজয়ী হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে’

Manual5 Ad Code

‘কয়ছর আহমদ বিজয়ী হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে’

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর এম আহমেদের সমর্থনে বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট ও যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতাকর্মীরা জগন্নাথপুরে দিনব্যাপী গণসংযোগ ও পথসভা করেছেন।

Manual1 Ad Code

সোমবার সকাল ১১ টায় জগন্নাথপুর পৌরভবন প্রাঙ্গণে পথসভার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর নেতাকর্মীরা জগন্নাথপুর টিএন্ডটি রোড, জগন্নাথপুর বাজার, কলকলিয়া বাজার, রাণীগঞ্জ বাজার ও চিলাউড়া বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

Manual5 Ad Code

পথসভায় প্রবাসী নেতারা বলেন, ‘ধানের শীষ প্রতীকের প্রার্থী কয়ছর এম আহমেদ নির্বাচিত হলে সুনামগঞ্জ- ৩ আসনে ব্যাপক উন্নয়ন হবে। জগন্নাথপুর ও শান্তিগঞ্জের মানুষ শান্তিতে বিশ্বাসী। এলাকার দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা সমাধান এবং তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা সময়ের দাবি। এজন্য সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।’

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন— জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার, ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সেক্রেটারি মুহিব চৌধুরী, জেলা বিএনপির সদস্য এম এ মুকিত, সাংবাদিক ও কলামিস্ট সায়েক এম রহমান, ট্রাস্টের সাবেক সভাপতি ও কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ, সাবেক সহসভাপতি এম এ কাদির, সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, ট্রাস্টি সুজাতুর রেজা, ছমির আলী, আওলাদ হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমেদ, বিএনপি নেতা জুলহাসানুল হক চৌধুরী জুয়েল, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক এম এ মতিন, দিলু মিয়া, শামসুল ইসলাম, তকবুর মিয়া, ফারুক আহমদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম আহমদ রুহেল, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক শামিম আহমদ প্রমুখ।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com