• সিলেট, রাত ৩:০২, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

দু র্নী তি র বি রু দ্ধে স র্ত ক অবস্থানে রয়েছে সরকার : পানিসম্পদমন্ত্রী

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৬
দু র্নী তি র বি রু দ্ধে স র্ত ক অবস্থানে রয়েছে সরকার : পানিসম্পদমন্ত্রী

Manual2 Ad Code

দু র্নী তি র বি রু দ্ধে স র্ত ক অবস্থানে রয়েছে সরকার : পানিসম্পদমন্ত্রী

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

 

সুনামগঞ্জে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, হাওরের ফসল রক্ষা বাঁধ খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পটি পানি মন্ত্রণালয় সরাসরি তদারকি করে। বাঁধ নির্মাণ যাতে সুন্দর ও দুর্নীতিমুক্ত হয় সেই দিকে সরকারের সবচেয়ে বেশি নজরদারি রাখবে।

Manual8 Ad Code

শুক্রবার দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশার চন্দ্র সোনার তাল হাওর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

Manual8 Ad Code

তিনি বলেন, বিগত সময়ে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনেক দুর্নীতি-অনিয়ম হয়েছে। এটা যাতে ভবিষ্যতে না হয় সেই জন্য আমরা জিরো টলারেন্সে নিয়ে আসার চেষ্টা করছি। সেইসঙ্গে খাল খনন, নদী খনন কিংবা বাঁধ নির্মাণ, এই কাজগুলো করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। সুতরাং এই প্রকল্পগুলোতে কেউ যাতে দুর্নীতি করতে না পারে সেই জন্য সরকার সর্তক অবস্থানে রয়েছে এবং আমরা পাহাদারের ভূমিকায় অবতীর্ণ হয়ে এই কাজগুলো বাস্তবায়ন করব।

Manual3 Ad Code

পানিসম্পদমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে এসেছি। তিনি সার্বক্ষণিক এই অঞ্চলের মানুষদের ও কৃষকদের খোঁজ খবর রাখছেন।

এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ সদস্য কয়ছর আহমদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৫ আসেনর সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন ও সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী মামুন হাওলাদারসহ আরও অনেকে।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com