• সিলেট, রাত ১০:১৫, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের শাহ আরেফিন টিলায় অ বৈ ধ পাথর উত্তোলন ব ন্ধে জেলা প্রশাসকের অ ভি যা ন প্রশংসার দাবী রাখে

admin
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৫
সিলেটের শাহ আরেফিন টিলায় অ বৈ ধ পাথর উত্তোলন ব ন্ধে জেলা প্রশাসকের অ ভি যা ন প্রশংসার দাবী রাখে

Manual7 Ad Code

সিলেটের শাহ আরেফিন টিলায় অ বৈ ধ পাথর উত্তোলন ব ন্ধে জেলা প্রশাসকের অ ভি যা ন প্রশংসার দাবী রাখে

Manual1 Ad Code

ডেস্ক রিপোট

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় অবৈধ পাথর উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের টাস্কফোর্স।

সোমবার (১০ নভেম্বর) বেলা ১টার দিকে জেলা প্রশাসক সারোয়ার আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে টিলা এলাকার গর্ত থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ৬টি লিস্টার মেশিন পুড়িয়ে ধ্বংস করা হয়।

Manual4 Ad Code

অভিযানে উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ, পিপিএম, ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার, উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা মিজানুল কবিরসহ বিজিবি ও পুলিশ সদস্যরা।

জেলা প্রশাসক সারোয়ার আলম বলেন, ‘যে কোনো মূল্যে শাহ আরেফিন টিলাকে ধ্বংস করে অবৈধ পাথর উত্তোলন বন্ধ করা হবে। একটি অপরাধী চক্র টিলাটি ধ্বংস করে ফেলেছে। এর সঙ্গে যারা জড়িত, যতই প্রভাবশালী হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে।’

তিনি আরও বলেন, ‘স্থানীয় জনপ্রতিনিধিদেরও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে। কারণ তারা শুধু জনপ্রতিনিধি নন, তারা সরকারেরও প্রতিনিধি- তাদের দায়িত্বও রয়েছে এ বিষয়ে নজরদারি করার।’

 

Manual1 Ad Code

ডিসির হুঁশিয়ারী : শাহ আরেফিনে পাথর উত্তোলন যে কোনো মূল্যে বন্ধ করা হবে

Manual3 Ad Code

 

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম বলেছেন, যে কোন মূল্যে শাহ আরেফিন টিলা ধ্বংস করে অবৈধ পাথর উত্তোলন বন্ধ করা হবে। একটি অপরাধী চক্র শাহ আরেফিন টিলাকে ধ্বংস করে ফেলেছে। এর সাথে যেই জড়িত থাকুক, যতই শক্তিশালী হোক তাকে আইনের আওতায় আনা হবে। সেই সাথে স্থানীয় জনপ্রতিনিধিদেরকেও জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসবো। কারণ তাদেরও দায়িত্ব আছে, তারা শুধু জনপ্রতিনিধি নয় তারা সরকারেরও প্রতিনিধি। তাছাড়া শাহ আরেফিনের পাথর যারা উত্তোলন বিক্রয় ও ক্রয় করছেন তাদের প্রত্যেক্ষে আইনের আওতায় আনা হবে।

 

সোমবার বেলা ১টায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় অবৈধ পাথর উত্তোলন বন্ধে সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম টাস্কফোর্সের অভিযান পরিচালনা করেন। অভিযানে গর্ত থেকে অবৈধ পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ৬টি লিস্টার মেশিন পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ. পিপিএম, ওসি তদন্ত সুজন চন্দ্র কর্মকার, উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা মিজানুল কবির, বিজিবি ও পুলিশ ফোর্স।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিসি আরো বলেন, ওসিকে বলা হয়েছে মামলা নেওয়ার জন্য। আমরা চাই যে কোন মূল্যে শাহ আরেফিন টিলা থেকে পাথর উত্তোলন বন্ধ করতে। কোনভাবেই প্রকৃতিক সম্পদ নষ্ট করে মানুষের জীবন হুমকিতে ফেলে পাথর উত্তোলন করতে দেওয়া হবে না। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, এখানে অপরাধী চক্র খুব শক্তিশালী। এতদিন আমাদের পর্যাপ্ত জনবল ছিল না, এখানে আমরা আরো ফোর্স দেবো। যে রাস্তা দিয়ে এই গাড়িগুলো যায় সেই রাস্তা আমরা ব্লক করে দিবো। পাথর উত্তোলন বন্ধ করতে যা করা প্রয়োজন আমরা তাই করবো। তিনি আরো বলেন শাহ আরেফিন টিলার পাথর যে সকল ক্রাশার মিলে ভাঙ্গা হয় সেই মিলের মালিকদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে এবং পাথর ভাঙ্গার সকল সরঞ্জাম বাজেয়াপ্ত করা হবে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com