• সিলেট, ভোর ৫:২৫, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট বিভাগের যে তিন গ্রামে দেওয়া হচ্ছে ফ্যামিলি কার্ড

admin
প্রকাশিত মার্চ ৪, ২০২৬
সিলেট বিভাগের যে তিন গ্রামে দেওয়া হচ্ছে ফ্যামিলি কার্ড

Manual5 Ad Code

সিলেট বিভাগের যে তিন গ্রামে দেওয়া হচ্ছে ফ্যামিলি কার্ড

অনলাইন ডেস্ক

 

সিলেট বিভাগের সুনামগঞ্জের দিরাইয়ের ফ্যামিলি কার্ড প্রদান করতে তিনটি গ্রামের ৯৫৪টি পরিবারে জরিপ কাজ সম্পন্ন হয়েছে।

 

Manual6 Ad Code

 

বুধবার (৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা মো. সাব্বির সারোয়ার।

Manual2 Ad Code

খোঁজ নিয়ে জানা যায়, ফ্যামিলি কার্ড প্রদান করতে জেলার ১২ উপজেলার মধ্যে একটি উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আকিল শাহ, রাধানগর ও উত্তর সূরিয়ারপাড় গ্রামকে বাছাই করা হয়েছে। সেইসঙ্গে এ তিন গ্রামের ৯৫৪টি পরিবারে জরিপ কাজ সম্পন্ন হয়েছে। চূড়ান্তভাবে যাচাই-বাছাই করে ৭৮৫টি পরিবারের তথ্য সার্ভারে জমা দেওয়া হয়েছে।

সমাজসেবা অফিস জানিয়েছে, বর্তমানে ওই তিনটি গ্রামে সরকারের বিভিন্ন ভাতা উপকারভোগীদের মধ্যে বয়স্ক ভাতা পাচ্ছেন ১৭৩ জন, বিধবা ভাতা ৮৬ জন, প্রতিবন্দ্বী ভাতা ৭০ জন, মহিলা বিষয়ক অধিদপ্তরের ভিডব্লিউভি চাল পান ৩৪ জন এবং খাদ্য অধিদপ্তরের খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচ্ছেন ৪১ জন উপকারভোগী।

দিরাই উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার বলেন, ‌‘আমরা বিভিন্নভাবে দফায় দফায় তিনটি গ্রামে জরিপ করেছি। মঙ্গলবার (৩ মার্চ) পর্যন্ত ছিল পরিবারগুলোর তথ্য জমা দেওয়ার শেষ দিন। আমরা যাচাই-বাছাই করে ৭৮৫টি পরিবারের তথ্য সার্ভারে জমা দিয়েছি।’

 

দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার বলেন, ‘কুলঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তিন গ্রামে কতটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে তা আমরা জানতে পারিনি। কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

Manual8 Ad Code

প্রসঙ্গত, ১০ মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধনের কথা রয়েছে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com