• সিলেট, রাত ২:২৯, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শাল্লাকে মডেল উপজেলা গড়ে তুলতে চাই: এমপি নাছির উদ্দীন

admin
প্রকাশিত মার্চ ২৫, ২০২৬
শাল্লাকে মডেল উপজেলা গড়ে তুলতে চাই: এমপি নাছির উদ্দীন

Manual8 Ad Code

শাল্লাকে মডেল উপজেলা গড়ে তুলতে চাই: এমপি নাছির উদ্দীন

Manual5 Ad Code

শাল্লা প্রতিনিধি

Manual8 Ad Code

 

 

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দীন চৌধুরী বলেন, “আজ ২৫ শে মার্চ গণহত্যা দিবসে সকল বীর শহীদদের স্মরণ করছি। আমি নির্বাচিত হয়ে শাল্লায় আপনাদের কাছে এসেছি। আপনাদের সমস্যা শুনে এগুলো সমাধান করতে চাই। যেকোনো প্রয়োজনে আপনারা আমার কাছে আসবেন। শুনেছি বিভিন্ন গ্রামে চুরি হচ্ছে এগুলো প্রতিহত করতে হবে। শাল্লাকে দুর্নীতিমুক্ত ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। প্রশাসনকে সম্মান ও শ্রদ্ধা করতে হবে। আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, তারা মিত্র। আমরা এবং আওয়ামী লীগ মিলেই যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। তাদের সাথে দূরত্ব নেই। আওয়ামী লীগের কেউ যদি আমাদের দলে আসতে চায় তাকে নিব তবে সুযোগ সন্ধানী কেউ যেন না আসে। আমরা ইউনিয়ন ও উপজেলা নির্বাচনে দলের প্রতি আনুগত্য রেখেই কাজ করব। ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে তারেক রহমান সরকার থেকে ১০ লক্ষ টাকা ও কিছু পোশাক-পরিচ্ছদ দিয়েছিল এগুলো নাকি আমি খেয়েছি। এসব মিথ্যা অপবাদ দিচ্ছে জামায়াতের শিশির মনির সাহেব, আপনারা তার কথা বিশ্বাস করবেন না।”

Manual4 Ad Code

বুধবার (২৫ মার্চ) দুপুরে শাল্লা উপজেলা গণমিলনায়তনে মতবিনিময় সভায় বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়ালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, কাজ করতে কিছু সময় লাগে, আমার প্রতি বিশ্বাস রাখুন আমি এলাকার উন্নয়নে আপনাদের জন্য কাজ করব। আমার জীবনের শেষ সময়ে যেভাবে ভোট দিয়ে নির্বাচিত করেছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সভাপতি গনেন্দ্র চন্দ্র সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী, সাবেক বাহাড়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস, যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম মাস্টার, আদুল মজিদ ও নাছির উদ্দীন চৌধুরীর নির্বাচনী চীফ এজেন্ট রুদ্র মিজান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- শাল্লা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবন্দ সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

মতবিনিময় সভার পূর্বে কোরআন তেলওয়াত করেন আব্দুল মজিদ এবং গীতা পাঠ করেন সাগর বাবু।

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com