• সিলেট, রাত ১১:৫৮, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সুন্দর ক্রীড়াজগৎ গড়তে চান প্রধানমন্ত্রী

admin
প্রকাশিত মার্চ ২৭, ২০২৬
সুন্দর ক্রীড়াজগৎ গড়তে চান প্রধানমন্ত্রী

Manual7 Ad Code

সুন্দর ক্রীড়াজগৎ গড়তে চান প্রধানমন্ত্রী

 

Manual4 Ad Code

ক্রীড়া ডেস্ক

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

ঢাকা জাতীয় স্টেডিয়াম সাবেক তারকা ফুটবলারদের মিলনমেলায় পরিণত হয়েছিল। গতকাল স্বাধীনতা দিবস উপলক্ষে লাল ও সবুজ দল গড়ে প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী তারেক রহমানের ম্যাচে উপস্থিতি ফুটবলারদের মধ্যে উৎসাহ জোগায়। মেয়ে জাইমা রহমানকে নিয়ে তিনি মাঠের ডাগ আউটে বসেই ম্যাচ উপযোগ করেন। যা ছিল বাড়তি আকর্ষণ। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও ম্যাচে লাল দলের হয়ে খেলেন। তবে চিরচেনা গোলরক্ষক পজিশনে নয়। মিড ফিল্ডারের দায়িত্ব পালন করেন। বয়স পঞ্চাশ বা ষাটের ঊর্ধ্বে হলেও খেলোয়াড়দের নৈপুণ্য দেখে সোনালি অতীতের কথা মনে করিয়ে দিচ্ছিল। তাদেরই খেলা দেখতে গ্যালারি ভরে যেত। ম্যাচে সবুজ দল ৩-০ গোলে জয়ী হয়। আজমল হোসেন বিদ্যুৎ, মো. শরিফ ও টাইগার মিলন গোলগুলো করেন। ম্যাচ শেষে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে পদকও বিতরণ করেন প্রধানমন্ত্রী। সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান বলেন, সুন্দর ক্রীড়াজগৎ গড়তে চাই আমরা। পরিশ্রম, সাধনায় ক্রীড়াঙ্গনে সাফল্য অর্জন করা সম্ভব। খেলাধুলার উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব রকম সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

বিডি প্রতিদিন

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com