• সিলেট, রাত ২:১৭, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

দিরাইয়ে চার মানব পা চা র কা রী র নামে মা ম লা

admin
প্রকাশিত মার্চ ৩১, ২০২৬
দিরাইয়ে চার মানব পা চা র কা রী র নামে মা ম লা

Manual2 Ad Code

দিরাইয়ে চার মানব পা চা র কা রী র নামে মা ম লা

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual5 Ad Code

লিবিয়া থেকে সাগর পথে গ্রিসে যাওয়ার পথে ভয়াবহ মানবিক বিপর্যয়ে ১২ জনের প্রাণ হারানোর ঘটনায় সোমবার রাতে চার মানব পাচারকারীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলার বাদী হয়েছেন অভিভাসন প্রত্যাশায় নিহত দিরাইয়ের জগদলের সোহানুর রহমানের বাবা ছালিকুর রহমান।

দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, সোমবার রাতে মামলা হয়েছে। কিন্তু অভিযানের স্বার্থে আসামিদের নাম উল্লেখ করা যাচ্ছে না।

Manual3 Ad Code

গত শনিবার লিবিয়া থেকে অবৈধ পথে গ্রিসে যাওয়ার পথে সাগরে ২২ জন অভিবাসীর মৃত্যু ঘটে। যাদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি বলে বিভিন্ন গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জের তিন উপজেলার ১২ জন রয়েছেন।

উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাতে জানা গেছে, দীর্ঘ সমুদ্রযাত্রায় খাবার ও পানির সংকটে একে একে অসুস্থ হয়ে পড়েন যাত্রীরা। পরে অনেকেই মারা যান। পাচারকারীদের নির্দেশে মৃতদেহগুলো ভূমধ্যসাগরে ফেলে দেওয়া হয়। নিহত বাংলাদেশিদের মধ্যে সুনামগঞ্জের দিরাই উপজেলার ছয়জন, দোয়ারাবাজারের একজন ও জগন্নাথপুরের পাঁচজন।

নিহতদের স্বজনদের অভিযোগ, দিরাই উপজেলার মানব পাচারকারীর সঙ্গে জনপ্রতি ১২ লাখ টাকায় চুক্তি করে তারা লিবিয়া হয়ে গ্রিসে যাওয়ার উদ্যোগ নেন। চুক্তি অনুযায়ী বড় ও নিরাপদ নৌকায় করে যাত্রার কথা থাকলেও শেষ পর্যন্ত তাদের ছোট ও ঝুঁকিপূর্ণ নৌকায় তুলে দেওয়া হয়।

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com