• সিলেট, সকাল ৯:৫৫, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিশির মনিরের চিঠি : ঈদের ১০দিন পর দিরাইয়ে প্রধানমন্ত্রীর উপহারের অর্থ বিতরণ

admin
প্রকাশিত এপ্রিল ১, ২০২৬
শিশির মনিরের চিঠি : ঈদের ১০দিন পর দিরাইয়ে প্রধানমন্ত্রীর উপহারের অর্থ বিতরণ

Manual2 Ad Code

শিশির মনিরের চিঠি : ঈদের ১০দিন পর দিরাইয়ে প্রধানমন্ত্রীর উপহারের অর্থ বিতরণ

Manual1 Ad Code

নিউজ ডেস্ক

Manual4 Ad Code

সুনামগঞ্জের দিরাইয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায়, দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ হল রুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকার।

Manual5 Ad Code

এতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেন,বিএনপি নেতা সাব্বির মিয়া,ফারুক সরদার প্রমুখ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকার জানান, বিএনপির নেতাকর্মীরা পৌরসভার ৭১ জনের তালিকা প্রদান করেছেন। এবং উপস্থিত ১৭ জনের মাঝে নগদ অর্থ বিলি করা হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে সকল ইউনিয়ন গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের টাকা বিলি করা হবে।

এদিকে এর আগে ঈদুল ফিতরের ১০ দিন পেরিয়ে গেলেও প্রধানমন্ত্রীর ঈদ উপহার স্থানীয়দের কাছে না পৌঁছানোয় সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীকে চিঠি দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে শিশির মনির মিডিয়া সেলের পক্ষ থেকে চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়।

Manual8 Ad Code

চিঠিতে উল্লেখ করা হয়, ঈদুল ফিতরের প্রায় ১০ দিন অতিবাহিত হলেও দিরাই ও শাল্লা উপজেলার অনেক সুবিধাভোগীর হাতে এখনো সরকারের দেওয়া ঈদ উপহার পৌঁছেনি। এতে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

বিষয়টি অত্যন্ত জরুরি এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। চিঠির শেষাংশে মোহাম্মদ শিশির মনির ধন্যবাদ জ্ঞাপন করে দ্রুত পদক্ষেপের প্রত্যাশা ব্যক্ত করেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com