• সিলেট, সকাল ৮:৫০, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দিরাইয়ে সাগরপথে নি*হ*ত*দের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

admin
প্রকাশিত এপ্রিল ৫, ২০২৬
দিরাইয়ে সাগরপথে নি*হ*ত*দের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

Manual6 Ad Code

দিরাইয়ে সাগরপথে নি*হ*ত*দের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

দিরাই প্রতিনিধি

Manual2 Ad Code

সুনামগঞ্জের দিরাই উপজেলার ৭ জন অভিবাসনপ্রত্যাশী লিবিয়া থেকে সাগরপথে গ্রিস যাওয়ার পথে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করার ঘটনায় তাদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) দুপুর ২টায় দিরাই পৌর শহরের থানা রোডস্থ বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা তুলে দেওয়া হয়।

Manual8 Ad Code

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষ থেকে নিহতদের পরিবারের হাতে এ অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হক, সদস্য অ্যাডভোকেট মাসুক আলম, আব্দুর রশিদ চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম হেলালসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Manual5 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল এমপি বলেন, “দলীয় নির্দেশনায় আমরা আজ এখানে উপস্থিত হয়েছি, যাতে সাগরপথে নিহত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানো যায়। এই দুঃসময়ে তাদের কষ্ট কিছুটা লাঘব করাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, “বিদেশ যাওয়ার স্বপ্ন অনেক সময় এমন ভয়াবহ পরিণতি ডেকে আনে, যা পরিবারগুলোর জন্য অপূরণীয় ক্ষতি হয়ে দাঁড়ায়। তাই অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে বিদেশযাত্রা থেকে বিরত থাকার জন্য সবাইকে সচেতন হতে হবে।”

অনুষ্ঠানে নিহতদের স্বজনরা কান্নাজড়িত কণ্ঠে তাদের দুঃখ-কষ্টের কথা তুলে ধরেন এবং সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, সম্প্রতি লিবিয়া থেকে সাগরপথে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেন দিরাই উপজেলার ৭ জন যুবক। মানবপাচারকারী চক্রের মাধ্যমে ঝুঁকিপূর্ণ এ যাত্রাপথে তারা দীর্ঘ সময় অনাহারে ও অমানবিক পরিস্থিতির মধ্যে পড়ে মারা যান বলে জানা গেছে। পরে আন্তর্জাতিক বিভিন্ন সূত্র ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়।

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com