• সিলেট, সকাল ৯:৫৭, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বিয়ানীবাজারে ইউপি চেয়ারম্যান শিশু লা পা ত্তা

admin
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৬
বিয়ানীবাজারে ইউপি চেয়ারম্যান শিশু লা পা ত্তা

Manual6 Ad Code

বিয়ানীবাজারে ইউপি চেয়ারম্যান শিশু লা পা ত্তা

Manual3 Ad Code

বিয়ানীবাজার প্রতিনিধি:

Manual1 Ad Code

 

সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু গত ১৮ মার্চ থেকে লাপাত্তা রয়েছেন। ওই দিন থেকে তাকে ইউনিয়ন পরিষদ কার্যালয় কিংবা নিজ বাড়িতে কোথাও পাওয়া যাচ্ছে না।

 

 

জানা যায়, চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যান-১ মনিরুজ্জামান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বিষয়টি ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) লিখিতভাবে অবহিত করা হয়েছে।

Manual5 Ad Code

স্থানীয় সূত্র জানায়, নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতির দায়িত্বেও ছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলনের পর তার বিরুদ্ধে একাধিক থানায় মামলা দায়ের হয়। এরপর তিনি কিছুদিন আত্মগোপনে থেকে দায়িত্ব পালন করছিলেন।

Manual6 Ad Code

তবে গত ১৮ মার্চের পর থেকে তিনি সম্পূর্ণভাবে নিখোঁজ হয়ে যান। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কোনো ধরনের অনুমতি ছাড়াই তিনি কানাডায় পাড়ি জমিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। মামলার আসামি থাকা অবস্থায় তিনি কীভাবে দেশত্যাগ করলেন তা নিয়ে স্থানীয়ভাবে নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি হয়েছে। তার বিরুদ্ধে অন্তত চারটি মামলা রয়েছে বলে জানা গেছে।

প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান বলেন, “চেয়ারম্যান কোনো দপ্তরকে অবগত না করেই বিদেশে চলে গেছেন। আপাতত তার দেশে ফেরার সম্ভাবনা নেই। ইউএনও’র নির্দেশনায় আমি দায়িত্ব পালন করছি।”

 

এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com