• সিলেট, রাত ১১:৫৯, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সড়ক সংস্কারের দাবিতে সিসিক প্রশাসকের কাছে এলাকাবাসীর আবেদন

admin
প্রকাশিত এপ্রিল ১০, ২০২৬
সড়ক সংস্কারের দাবিতে সিসিক প্রশাসকের কাছে এলাকাবাসীর আবেদন

Manual7 Ad Code

সড়ক সংস্কারের দাবিতে সিসিক প্রশাসকের কাছে এলাকাবাসীর আবেদন

অনলাইন ডেস্ক

Manual6 Ad Code

সিলেট মহানগরীর ২৭ নম্বর ওয়ার্ডের গোটাটিকর পূর্ব পাড়ার দীর্ঘদিনের অবহেলিত সড়ক সংস্কারের দাবিতে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের নিকট একটি লিখিত দরখাস্ত প্রদান করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল আনুমানিক ১১টার দিকে স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে এই দরখাস্ত জমা দেওয়া হয় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর বরাবরে।

Manual8 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের সাবেক মহিলা কাউন্সিলর ও তিনবারের প্যানেল মেয়র রোকসানা বেগম শাহনাজ, মোগলাবাজার থানা যুবদল নেতা কবির আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দরখাস্তে এলাকাবাসী উল্লেখ করেন, গোটাটিকর পূর্ব পাড়ার সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। বর্ষা মৌসুমে চলাচল প্রায় অচল হয়ে পড়ে এবং প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত সময়ের মধ্যে সড়কটির সংস্কার বা পুনর্নির্মাণের দাবি জানান তারা।

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

এ বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‌‍“নগরবাসীর মৌলিক নাগরিক সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। গোটাটিকর পূর্ব পাড়ার রাস্তার সমস্যার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে। সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগকে দ্রুত সরেজমিনে পরিদর্শনের নির্দেশ দেওয়া হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, “সিলেট নগরীর অবকাঠামোগত উন্নয়নে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। জনগণের যেকোনো যৌক্তিক দাবিকে অগ্রাধিকার দেওয়া হবে।”

এলাকাবাসী প্রশাসকের আশ্বাসে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com