• সিলেট, রাত ১১:৪৪, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ওয়াইসিএলে সিলেটের ৫ ক্রিকেটার

admin
প্রকাশিত এপ্রিল ১২, ২০২৬
ওয়াইসিএলে সিলেটের ৫ ক্রিকেটার

Manual1 Ad Code

ওয়াইসিএলে সিলেটের ৫ ক্রিকেটার

Manual2 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

আইসিসি অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের দল গঠনের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার সেরা খেলোয়াড়দেরকে নিয়ে প্রতি বছরই ইয়ুথ ক্রিকেট লিগ (ওয়াইসিএল) আয়োজন করে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ক্রিকেটার বাছাই করে।

 

Manual7 Ad Code

কক্সবাজারে বিসিবির গেইম ডেভেলপমেন্টের ব্যবস্থাপনায় চলছে ওয়াইসিএল। যুবাদের এই লিগে চারটি দল অংশ গ্রহণ করে থাকে। তাতে অংশ নেন দেশের সেরা যুব ক্রিকেটাররা। বিশ্বকাপের খেলোয়াড় বাছাইয়ের এই প্রতিযোগিতায় সিলেট বিভাগ থেকে এবছর সুযোগ পেয়েছেন ৫জন তরুণ ক্রিকেটার।

Manual7 Ad Code

বিসিবির সিলেট বিভাগীয় কোচ নাজমুল হোসেনের তত্ত্বাধানে দীর্ঘ দিন থেকেই আছেন বিভাগের তরুণ ক্রিকেটাররা। ওয়াইসিএলেও ডাক পাচ্ছেন তারা। বিশেষ ব্যবস্থায় এসব ক্রিকেটারদের অনুশীলনের ব্যবস্থা করেন নাজমুল হোসেন। তিনি বর্তমানে ওয়াইসিএলেও কোচের দায়িত্ব পালন করছেন।

Manual6 Ad Code

ওয়াইসিএলে সিলেট থেকে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন- সজীব আহমদ, আসাদুজ্জামান মাহি, ওয়াহিদুর রহমান তানিম, আরিয়ান আহমদ ও সাব্বির আহমদ। মাহি ও সজীব ওয়াসিইএলের চার দিনের ম্যাচ খেলতে কক্সবাজারে আছেন। ওয়াইসিএল ওয়ানডে ফরম্যাটে ডাক পাওয়া বাকী তিনজন বিভাগীয় কোচ নাজমুল হোসেনের তত্ত্বাবধানে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্পে আছেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com