• সিলেট, রাত ১২:৩৪, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

র‌্যাবের কব্জায় উজ্জ্বল

admin
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২৬
র‌্যাবের কব্জায় উজ্জ্বল

Manual1 Ad Code

তরুণীর ব্যক্তিগত ভিডিও ধারণ, র‌্যাবের কব্জায় উজ্জ্বল

নিজস্ব প্রতিবেদক

বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে ব্যক্তিগত ছবি তোলা ও ভিডিও ধারণ এবং পরে তাকে ব্ল্যাকমেইলের অভিযোগে উজ্জ্বল নামে এক পর্তুগাল প্রবাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

সোমবার (১৩ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, রবিবার রাত সোয়া ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মৌলভীবাজার সদরের উত্তর কলিমাবাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual6 Ad Code

উজ্জ্বল চন্দ্র বিশ্বাস (৩৫) ওই এলাকার উদ্বব চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি একজন পর্তুগাল প্রবাসী।

 

উজ্জ্বলের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সুবাদে এক তরুণীর পরিবার বিয়েতে সম্মত হয় এবং ২০২৪ সালের ১৪ জুন সানতন ধর্মীয় রীতিতে আশীর্বাদ সম্পন্ন হয়। এরপর ওই তরুণীর সাথে তার সর্ম্পক গড়ায় স্বামী-স্ত্রীর পর্যায়ে। তখন উজ্জ্বল তার অনেক অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে নিজের কাছে সংরক্ষণ করে রাখেন।

Manual7 Ad Code

আরও পরে পর্তুগালে স্থায়ী বসোবাসের কাগজপত্র তৈরির খরচ বাবদ ওই তরুণীর কাছ থেকে ১০ লাখ টাকা দাবি করেন উজ্জ্বল। তারা তা দিতে অপারগতা প্রকাশ করলে তিনি মেয়েটির অশ্লীল ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার এবং অন্যত্র বিয়ের হুমকি দেন।

Manual5 Ad Code

 

এ ব্যাপারে তাকে বারবার অনুরোধ বারণ করলেও তিনি তাকে হুমকি দিয়েই যাচ্ছিলেন। এক পর্যায়ে গত ১২ মার্চ তিনি দেশে ফিরে অন্যত্র বিয়ে করেন। মেয়েটি ও তার পরিবারের সদস্যরা প্রতিবাদ করলে তিনি আবারও একই হুমকি দেন।

পরে মেয়েটির মা বাদী হয়ে মৌলভীবাজার সদর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা (নং ৮/১১/৪/২৬) দায়ের করলে র‌্যাব ঘটনার ছায়া তদন্ত শুরু করে।

Manual1 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com