জৈন্তাপুরে অ বৈ ধ ভাবে বালু উত্তোলন দু’জনকে জ রি মা না
জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর উপজেলায় নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় উপজেলার বড়গাঙ নদীর গুয়াবাড়ি রুপচেং এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে আটক করা হয়। পরে পরিবেশ সংরক্ষণ আইনে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।
অভিযানে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাদের পাশাপাশি জৈন্তাপুর মডেল থানা পুলিশের সদস্যরা অংশ নেন। অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব বলেন, নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।