• সিলেট, দুপুর ১:০৭, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে একদিনে আরও ৩৪ শিশু হাসপাতালে ভর্তি

admin
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৬
সিলেটে একদিনে আরও ৩৪ শিশু হাসপাতালে ভর্তি

Manual1 Ad Code

সিলেটে একদিনে আরও ৩৪ শিশু হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক

Manual6 Ad Code

সিলেটে একদিনে আরও ৩৪ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের ১৪টি হাসপাতালে এই রোগের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছ ১০৫ জনে। আর হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সিলেটে মারা গেছেন ৩ শিশু।

মঙ্গলবার স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবারর সকাল ৯টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় হাম আক্রান্ত নতুন কোন রোগী সনাক্ত হননি। এখন পর্যন্ত সিলেট বিভাগে নমুনা পরীক্ষায় হাম আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন ৪২ জন।

Manual6 Ad Code

সিলেটে ল্যাব টেস্টের সুযোগ না থাকায় উপসর্গ নিয়ে আসা রোগীদের হামের চিকিৎসা দেওয়া হচ্ছে। কোন রোগীর অবস্থা সংকটাপন্ন হলে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষা করে রিপোর্ট আনা হচ্ছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী গেল ২৪ ঘন্টায় সিলেটে আরও ৩৪ শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২২ জন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৭ জন ভর্তি হয়েছেন।

Manual8 Ad Code

এছাড়া একজন করে ভর্তি হয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগগঞ্জ জেলা সদর হাসপাতালে।

 

আর মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে যে ১০৫ জন ভর্তি রয়েছেন তার মধ্যে সর্বোচ্চ ৫৩ জন আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।

এছাড়া মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৬ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬ জন, ৩ জন করে ভর্তি আছেন নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

Manual1 Ad Code

২ জন করে ভর্তি আছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ১ জন করে ভর্তি আছেন মাউন্ট এডোরা হাসপাতাল, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com