• সিলেট, সকাল ৯:৪৯, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ

admin
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৬
সিলেটে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ

Manual1 Ad Code

সিলেটে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual8 Ad Code

নানা আয়োজনে সিলেটে বরণ করে নেওয়া হচ্ছে বাংলা নতুন বছর ১৪৩৩। পহেলা বৈশাখের সকাল থেকেই নাচ-গান আর বর্ণিল পরিবেশনায় মুখর হয়ে ওঠে নগরী। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নগরীর বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে বর্ষবরণ অনুষ্ঠান, যেখানে অংশ নিয়েছেন বিভিন্ন বয়স ও পেশার মানুষ।

 

Manual5 Ad Code

সকালে ‘শ্রুতি সিলেট’-এর আয়োজনে নববর্ষ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, নতুন বছরে সরকার সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায়। পাশাপাশি তিনি অভিযোগ করেন, যারা অতীতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব চায়নি, তারা এখনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তবে দেশের জনগণ তা প্রতিহত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে, পহেলা বৈশাখ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে সিলেট জেলা প্রশাসন ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসেও বর্ণিল আয়োজনে নতুন বছরকে বরণ করা হচ্ছে।

বর্ষবরণ উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com