• সিলেট, সন্ধ্যা ৭:১১, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে শিলাবৃষ্টির আভাস

admin
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২৬
সিলেটে শিলাবৃষ্টির আভাস

Manual5 Ad Code

সিলেটে শিলাবৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক

 

Manual5 Ad Code

দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা সিলেটে আগামী কয়েকদিন অস্থির আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

Manual7 Ad Code

 

সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

Manual3 Ad Code

আবহাওয়া অধিদপ্তর জানায়, এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে। এতে চলমান তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Manual4 Ad Code

 

শুক্রবার (১৭ এপ্রিল) সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। তবে অন্যান্য অঞ্চলের তুলনায় সিলেটে বৃষ্টির প্রবণতা কিছুটা বেশি থাকতে পারে।

রবিবার (১৯ এপ্রিল) সিলেটের কিছু স্থানে আবারও দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

সোমবার (২০ এপ্রিল) সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা অব্যাহত থাকতে পারে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com