• সিলেট, সকাল ১০:০১, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

লোডশেডিং এ নাভিশ্বাস, চাহিদার অর্ধেকেরও কম বিদ্যুৎ ফেঞ্চুগঞ্জে!

admin
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২৬
লোডশেডিং এ নাভিশ্বাস, চাহিদার অর্ধেকেরও কম বিদ্যুৎ ফেঞ্চুগঞ্জে!

Manual7 Ad Code

লোডশেডিং এ নাভিশ্বাস, চাহিদার অর্ধেকেরও কম বিদ্যুৎ ফেঞ্চুগঞ্জে!

Manual4 Ad Code

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি

 

Manual5 Ad Code

শিল্পাঞ্চল খ্যাত সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা। কিন্তু লোডশেডিং এর তীব্রতায় নাভিশ্বাস উঠছে বাসিন্দাদের। ব্যহত হচ্ছে লেখাপড়া, ব্যবসা বানিজ্য। বৈশাখের ভ্যাপসা গরমে বাড়ছে অসুস্থতা।

 

ফেঞ্চুগঞ্জ উপজেলায় একাধিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থাকলেও বিদ্যুতের অভাবে নাকাল ফেঞ্চুগঞ্জবাসী! দিনে রাতে অসংখ্যবার লোডশেডিং এ অতিষ্ঠ জন-জীবন। দিনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা গরমের কারণে ঠিকমতো ক্লাস করতে পারে না। ঘেমে বাড়ছে অসুস্থতা। সন্ধ্যার পরেও বিদ্যুৎ সংকটে করতে পারছে না হোম ওয়ার্ক।

Manual6 Ad Code

ফেঞ্চুগঞ্জ পল্লী বিদ্যুতের এজিএম সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ চাহিদা ১০ মেগাওয়াট। আমাদের সে অনুযায়ী বরাদ্দ নাই। আজ বৃহস্পতিবার আমরা পেয়েছি ৩/৪ মেগাওয়াট! ফেঞ্চুগঞ্জের বিদ্যুৎ গ্রাহক ৩৮হাজার। এত সংখক গ্রাহকদের ১০ মেগাওয়াটের চাহিদার বিপরীতে ৩ ভাগের ১ভাগ দিয়ে চালাতে হচ্ছে।”

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com