• সিলেট, রাত ১১:৫৫, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ৭৮ যানবাহনের বি রু দ্ধে ব্যবস্থা

admin
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২৬
সিলেটে ৭৮ যানবাহনের বি রু দ্ধে ব্যবস্থা

Manual4 Ad Code

সিলেটে ৭৮ যানবাহনের বি রু দ্ধে ব্যবস্থা

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual2 Ad Code

সিলেটের সড়কে স্বাচ্ছন্দ ফেরাতে এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে পুলিশ। গত ৩২ ঘন্টায় ৭৮টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তারা।

 

শনিবার (১৮ এপ্রিল) নিজেদের ফেসবুক পেইজে এসব তথ্য জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, শুক্রবার রাত ১২টা থেকে (বৃহস্পতিবার দিবাগত) শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই ব্যবস্থা নেওয়া হয়। ৭৮ যানবাহনের মধ্যে ৪২টির বিরুদ্ধে মামলা এবং ২৬টিকে আটক করা হয়েছে।

 

মামলা দেওয়া যানবাহনগুলোর মধ্যে রয়েছে ১টি বাস, ১২টি সিএনজিচালিত অটোরিকশা, ২৪টি মোটরসাইকেল, ২টি প্রাইভেট কার ও ৩টি অন্যান্য যানবাহন।

Manual4 Ad Code

 

আর আটক ২৬টি যানবাহনের মধ্যে ১টি ট্রাক, ১টি বাস, ৩টি সিএনজিচালিত অটোরিকশা, ২৬টি মোটরসাইকেল ও ৫টি অন্যান্য যানবাহন।

 

জনস্বার্থে এবং সড়ক নিরাপদ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মনজুরুল আলম।

 

Manual8 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com