• সিলেট, রাত ৮:১৭, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ড্রেনের ময়লা সড়কে, অ স্ব স্তি

admin
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২৬
সিলেটে ড্রেনের ময়লা সড়কে, অ স্ব স্তি

Manual6 Ad Code

সিলেটে ড্রেনের ময়লা সড়কে, অ স্ব স্তি

নিজস্ব প্রতিবেদক

 

Manual2 Ad Code

সিলেট মহানগরীর প্রধান কয়েকটি এলাকায় ড্রেন পরিস্কারের কাজ চলছে। তবে সেই আবর্জনা তাৎক্ষনিক অপসারণ না করে রাখা হয়েছে রাস্তায়। এতে প্রচন্ড অস্বস্তিতে পড়েছেন পথচারীরা। চলছে তুমুল আলোচনা- সমালোচনাও।

 

২৪ ঘন্টার মধ্যে এই আবর্জনা অপসারণের কথা থাকলেও বৃষ্টির কারণে তা সম্ভব না ও হতে পারে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা।

 

গত ২/৩ দিন ধরে সিলেটের জিন্দাবাজার, পূর্ব জিন্দাবাজার, চৌহাট্টা ও বন্দরবাজার এলাকার ড্রেনগুলো পরিস্কারের কাজ শুরু করেছে সিসিক। স্লাব তুলে রেখে ড্রেনের ময়লা স্তুপাকারে রাখা হয়েছে রাজপথের অংশ বিশেষজুড়ে। এতে চরম অস্বস্তী ও স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন নগরবাসী। বিশেষ করে পথচারী শিক্ষার্থী, বয়স্ক এবং নারী ও শিশুরা। এমনকি, যানবাহন চলাচলও বিঘ্নিত হচ্ছে।

 

ভেজা অবস্থায় এসব আবর্জনা পরিবহনে সমস্যা হয়। তাই ২৪ ঘন্টা পর শুকিয়ে গেলে তা সরিয়ে নেওয়ার কথা। কিন্তু অল্প হলেও প্রতিদিনই বৃষ্টি ঝরছে। এ অবস্থায় এই আবর্জনাগুলোও পড়ে আছে। বরং বৃষ্টিতে কোথাও কোথাও ছড়িয়ে পড়ছে রাজপথজুড়ে।

Manual4 Ad Code

 

 

নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোর ড্রেনের স্লাব তুলে রাখার কারণে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

 

বিষয়টি নিয়ে কথা বলতে শনিবার রাতে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর মোবাইলে কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়।

 

এ ব্যাপারে জানতে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. একলিম আবদীনের সঙ্গে কথা হলে তিনি এ সম্পর্কে অবগত নন বলেই মনে হল।

Manual2 Ad Code

 

পরে জানালেন, বৃষ্টি না হলে ২৪ ঘন্টার মধ্যেই এসব বর্জ্য অপসারণের কথা। কিন্তু কেন তা হলনা আমি খোঁজ নিচ্ছি।

 

তিনি আরও বলেন, বৃষ্টিতে ভিজে গেলে অপসারণে সমস্যা হয়। তবে আমি বিষয়টি দেখছি।

 

সিলেটভিউ২৪ডটকম

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com