• সিলেট, সকাল ১১:০৬, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে আরও ১৪৫ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

admin
প্রকাশিত এপ্রিল ২০, ২০২৬
সিলেটে আরও ১৪৫ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

Manual5 Ad Code

সিলেটে আরও ১৪৫ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক

সিলেটের সড়কে স্বাচ্ছন্দ ফেরাতে এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে পুলিশ। গত ৩২ ঘন্টায় আরও ১৪৫টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তারা।

 

রবিবার (১৯ এপ্রিল) নিজেদের ফেসবুক পেইজে এসব তথ্য জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, শনিবার রাত ১২টা থেকে (শুক্রবার দিবাগত) রবিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই ব্যবস্থা নেওয়া হয়। ১৪৫টি যানবাহনের মধ্যে ৫১টির বিরুদ্ধে মামলা এবং ৯৪টিকে আটক করা হয়েছে।

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

মামলা দেওয়া যানবাহনগুলোর মধ্যে রয়েছে ১টি বাস, ১টি ট্রাক, ২০টি সিএনজিচালিত অটোরিকশা, ২৫টি মোটরসাইকেল ও ৪টি অন্যান্য যানবাহন।

 

আর আটক ৯৪টি যানবাহনের মধ্যে ১টি ট্রাক, ২টি প্রাইভেটকারটি, ২৫টি সিএনজিচালিত অটোরিকশা, ৫০টি মোটরসাইকেল ও ১৬টি অন্যান্য যানবাহন।

 

Manual1 Ad Code

জনস্বার্থে এবং সড়ক নিরাপদ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com