• সিলেট, রাত ১১:১৯, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে কঠোর পুলিশ, ১৩৩ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

admin
প্রকাশিত এপ্রিল ২০, ২০২৬
সিলেটে কঠোর পুলিশ, ১৩৩ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

Manual1 Ad Code

সিলেটে কঠোর পুলিশ, ১৩৩ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

সিলেটের সড়কে স্বাচ্ছন্দ ফেরাতে এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে পুলিশ। গত ৩২ ঘন্টায় আরও ১৩৩টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তারা।

Manual1 Ad Code

 

সোমবার (২০ এপ্রিল) নিজেদের ফেসবুক পেইজে এসব তথ্য জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, রবিবার রাত ১২টা থেকে (শনিবার দিবাগত) সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই ব্যবস্থা নেওয়া হয়। ১৩৩টি যানবাহনের মধ্যে ৫৩টির বিরুদ্ধে মামলা এবং ৮০টিকে আটক করা হয়েছে।

 

মামলা দেওয়া যানবাহনগুলোর মধ্যে রয়েছে ৩টি বাস, ২টি ট্রাক, ২টি প্রাইভেটকার, ১২টি সিএনজিচালিত অটোরিকশা, ৩২টি মোটরসাইকেল ও ২টি অন্যান্য যানবাহন।

 

Manual6 Ad Code

আর আটক ৮০টি যানবাহনের মধ্যে ২টি ট্রাক, ৩টি প্রাইভেটকার, ২৪টি সিএনজিচালিত অটোরিকশা, ৩৭টি মোটরসাইকেল ও ১৪টি অন্যান্য যানবাহন।

Manual4 Ad Code

জনস্বার্থে এবং সড়ক নিরাপদ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

 

Manual1 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com