• সিলেট, রাত ১২:১২, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

টিকাদানে একজন শিশুও যেন বাদ না পড়ে: মন্ত্রী আরিফুল চৌধুরী

admin
প্রকাশিত এপ্রিল ২০, ২০২৬
টিকাদানে একজন শিশুও যেন বাদ না পড়ে: মন্ত্রী আরিফুল চৌধুরী

Manual8 Ad Code

টিকাদানে একজন শিশুও যেন বাদ না পড়ে: মন্ত্রী আরিফুল চৌধুরী

জৈন্তাপুর প্রতিনিধি

Manual3 Ad Code

সিলেটের জৈন্তাপুর উপজেলায় হাম ও রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন করেছেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

 

Manual5 Ad Code

সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও ইউনিসেফের সহযোগিতায় এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের তত্ত্বাবধানে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “বর্তমান সরকারের হাম-রুবেলা টিকাদান কর্মসূচি একটি অত্যন্ত জনকল্যাণমূলক উদ্যোগ। এর মাধ্যমে শিশুদের মারাত্মক সংক্রামক রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। আমরা চাই, হাম ও রুবেলার কারণে আর কোনো শিশুকে জীবন দিতে না হয়। সে লক্ষ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয় দেশব্যাপী এই কার্যক্রম বাস্তবায়ন করছে।”

তিনি আরও বলেন, ‘এই কর্মসূচির আওতায় কোনো শিশু যেন বাদ না পড়ে, সে বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।’

জানা যায়, জৈন্তাপুর উপজেলায় এই ক্যাম্পেইনের আওতায় ৫ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২৭ হাজারেরও বেশি শিশুকে টিকা প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য একটি স্থায়ী কেন্দ্রের পাশাপাশি ১২১টি অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হারিস উদ্দিন আহমদের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সিলেট জেলার সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, জৈন্তাপুর থানার ওসি মাহামুদুর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশীদ, সাবেক সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, জেলা বিএনপির উপদেষ্টা এবিএম জাকারিয়া, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এছাড়াও সফরকালে মন্ত্রী জৈন্তাপুর উপজেলার নিজপাট এলাকার বুগলি খাল খনন কাজের উদ্বোধন করেন, চারিকাটা ইউনিয়নের জাফরাং খালের পুনঃখনন কাজ পরিদর্শন করেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com