• সিলেট, বিকাল ৪:৩৮, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট নগরবাসীর নিরাপত্তায় পুলিশ কমিশনারের ১৫ দফা

admin
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৬
সিলেট নগরবাসীর নিরাপত্তায় পুলিশ কমিশনারের ১৫ দফা

Manual3 Ad Code

সিলেট নগরবাসীর নিরাপত্তায় পুলিশ কমিশনারের ১৫ দফা

নিজস্ব প্রতিবেদক

সিলেট নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে ১৫ দফা প্রস্তাব কার্যকরের প্রস্তাব দিয়েছেন মহানগর পুলিশ কমিশনার মো. আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম। বিশেষ করে আবাসিক এলাকাগুলোর জন্য তার এই প্রস্তাবনা।

Manual5 Ad Code

 

রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় এসএমপি সদর দপ্তরে আবাসিক এলাকার নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এই প্রস্তাবনা তুলে ধরেন।

 

নগরীর আবাসিক এলাকাগুলোর বাসাবাড়িতে চুরি ডাকাতি ছিনতাইসহ অন্যান্য অপরাধপ্রবণতা হ্রাসে এসএমপি কমিশনারের প্রস্তাবনাগুলো হচ্ছে, প্রতিটি আবাসিক এলাকায় ১ থেকে ২টি নিয়ন্ত্রিত প্রবেশ ও বের হওয়ার গেইট রাখা এবং প্রবেশ ও বাহির হওয়ার বিষয়টি নিয়ন্ত্রণে প্রশিক্ষিত সিকিউরিটি গার্ড নিয়োগ, প্রবেশপথে ব্যারিকেড/বাঁশকল স্থাপন এবং রাত ১১টার পর বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ ও এলাকায় বসবাসকারীদের যানবাহনের জন্য পরিচয়পত্র/স্টিকার ব্যবস্থা চালু, বাউন্ডারি ওয়াল থাকা থাকলেও যেখানে কাঁটাতারের ফেন্সিং নেই, সেখানে বার্বড ওয়্যার স্থাপন, ডেভলপার কর্তৃক নির্মিত ভবনগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও বাসিন্দাদের তথ্য সিআইএমএস-এ অন্তর্ভুক্ত করণ এবং ভাড়াটিয়া পরিবর্তনের তথ্য থানাকে জানানো।

Manual3 Ad Code

 

জরুরি সহায়তার জন্য ‘জিনিয়া’ অ্যাপ ব্যবহারে উৎসাহিত করা, সন্দেহজনক ব্যক্তি বা যানবাহনের গতিবিধি সম্পর্কে তাৎক্ষণিক রিপোর্ট করা, বখাটে বা কিশোর গ্যাং সংক্রান্ত তথ্য দ্রুত ‘জিনিয়া’ অ্যাপের মাধ্যমে জানানো এবং সিকিউরিটি গার্ডদের প্রশিক্ষণ দেওয়া, প্রয়োজনে আবাসিক এলাকায় কুকুর পালনসহ সামাজিক নিরাপত্তা জোরদার করা।

 

 

Manual4 Ad Code

পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করে সিকিউরিটি গার্ডদের নির্ধারিত সময়ে ডিউটিরত অবস্থায় লাঠি ও বাঁশি বহন করতে হবে।

 

Manual5 Ad Code

এছাড়াও যেকোন প্রয়োজনে এসএমপি কন্ট্রোলরুম-০১৩২০-০৬৯৯৯৮ এবং কল সেন্টারের এই ০১৩৩৯৯১১৭৪২ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধও জানান এসএমপি কমিশনার।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com