• সিলেট, রাত ১২:৩০, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

এমন ভূমিকম্প ‘আগে কখনো দেখেনি’ রাজধানীবাসী

admin
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৫
এমন ভূমিকম্প ‘আগে কখনো দেখেনি’ রাজধানীবাসী

Manual5 Ad Code

এমন ভূমিকম্প ‘আগে কখনো দেখেনি’ রাজধানীবাসী

 

Manual1 Ad Code

আজ শুক্রবার সকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এটি গত কয়েক বছরে রাজধানী ও আশপাশের অঞ্চলে অনুভূত হওয়া তীব্র ভূমিকম্পগুলোর মধ্যে অন্যতম।

 

Manual7 Ad Code

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, ভূমিকম্পটি সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫ দশমিক ৫। তিনি সবাইকে সতর্ক করে বলেন, আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান করতে হবে।

কম্পন শুরু হতেই রাজধানীর বিভিন্ন বহুতল ভবন থেকে মানুষ দ্রুত নিচে নেমে আসে। অফিস, স্কুল এবং বাণিজ্যিক এলাকায় পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে ওঠে।

তেজগাঁও এলাকার শাম্মী আক্তার বলেন, তিনি রান্নাঘরে ছিলেন, হঠাৎ মেঝে দুলতে শুরু করলে প্রথমে বুঝতে পারেননি। পরে জিনিসপত্র পড়তে শুরু করলে দ্রুত নিচে নেমেছেন। তিনি বলেন, তার ২০ বছরের জীবনে এমন তীব্র কম্পন আগে কখনও দেখেননি।

কারওয়ান বাজার এলাকার একটি বহুতল ভবনের নিরাপত্তাকর্মী জানান, ভবনটি এত জোরে দুলছিল যে সবাই ভয়ে চিৎকার করতে করতে নিচে নেমে আসে।

Manual3 Ad Code

ফারজানা সুলতানা আফটার শকের বিষয়ে বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পের পর ছোটখাটো আফটার শকের সম্ভাবনা থাকতে পারে। তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এবং এখন পর্যন্ত তেমন কোনো প্রভাব দেখা যায়নি।

Manual8 Ad Code

এর আগে, চলতি বছরের ৫ মার্চও রাজধানীতে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেই সময় রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৬। এছাড়া, গত ২৮ মে ভারতের মণিপুর রাজ্যের মোইরাং শহরের কাছে আরেকটি ভূমিকম্প আঘাত হানে। তখনও দেশের উত্তর-পূর্বাঞ্চল, ঢাকা এবং পার্শ্ববর্তী কয়েকটি জেলায় কম্পন অনুভূত হয়েছিল।
ইত্তেফাক

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com