• সিলেট, রাত ১২:১১, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় উদ্বোধনসহ প্রধানমন্ত্রীর যত কর্মসূচি

admin
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৬
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় উদ্বোধনসহ প্রধানমন্ত্রীর যত কর্মসূচি

Manual2 Ad Code

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় উদ্বোধনসহ প্রধানমন্ত্রীর যত কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

 

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এই প্রথম সিলেট সফরে আসছেন তারেক রহমান। ২ মে সিলেট পৌঁছে তিনি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা তার।

Manual7 Ad Code

 

রবিবার (১৯ এপ্রিল) প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচিসহ সার্বিক সব দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Manual7 Ad Code

 

প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

 

সভায় তিনি জানান, প্রধানমন্ত্রীর সিলেট সফরের অংশ হিসেবে তিনি শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত বাসিয়া নদী পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন।

 

এছাড়া তিনি সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস” এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় উদ্বোধন করবেন।

 

Manual1 Ad Code

প্রস্তুতি সভায় প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। নগরীর বিভিন্ন সড়ক মেরামত ও সরকারি ভবন সজ্জিতকরনের উপরও জোর দেওয়া হয়েছে।

 

ওইদিন সিলেট জেলা স্টেডিয়ামে বিভিন্ন খেলাধুলার আয়োজনের ব্যাপারেও আলোচনা করা হয়েছে।

 

উল্লেখ্য, ২০১৮ সালে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও পরে এর নামকরণ করা হয় ‘বঙ্গমাতা ফজিলাতুনেছা মেডিকেল বিশ্ববিদ্যলয়’।

 

Manual4 Ad Code

চৌহাট্টার অস্থায়ী কার্যালয়ে বিশ্ববিদ্যালয়টির দাপ্তরিক কার্যক্রম চললেও দক্ষিণ সুরমায় স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রকল্পটি এখনো শুরু হয়নি।

 

 

অর্ন্তবর্তী সরকারের আমলে আবার এই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়’ নামকরণ করা হয়।

 

 

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মামুন খান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিবৃন্দ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com