• সিলেট, সকাল ১০:১১, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ৬৭৪, শান্তিপূর্ণ প্রথম দিন

admin
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৬
সিলেটে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ৬৭৪, শান্তিপূর্ণ প্রথম দিন

Manual1 Ad Code

সিলেটে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ৬৭৪, শান্তিপূর্ণ প্রথম দিন

নিজস্ব প্রতিবেদক

Manual5 Ad Code

শুরু হয়েছে এবারের এসএসসি পরীক্ষা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটে প্রথম দিন শান্তিপূর্ণভাবে পরীক্ষা শেষ হলেও এদিন অনুপস্থিত ছিলেন ৬৭৪ জন পরীক্ষার্থী।

 

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে এসব তথ্য জানিয়েছেন সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিলকিছ ইয়াছমিন।

Manual6 Ad Code

 

এবার সিলেটে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ছিল ৮৯ হাজার ৬৪৩ জন। এরমধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের অধিনে পরীক্ষার্থী ছিল ৭০ হাজার ৩৮৪ জন। এদের মধ্যে অংশগ্রহণ করেছেন ৬৯ হাজার ৭১০ জন। অজ্ঞাত কারণে অংশগ্রহণ করেন নি ৬৭৪ জন পরীক্ষার্থী।

 

প্রথম দিন ২২৫ কেন্দ্রে বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে অত্যন্ত শান্তিপূর্ণভাবে। কোথাও কোনো অঘটন ঘটেনি। কোনো পরীক্ষার্থী বা কোনো হল পরিদর্শক বহিস্কারও হননি।

Manual5 Ad Code

 

সিলেট জেলার মোট পরীক্ষার্থী ছিলেন ২৮ হাজার ৬২৫ জন। এরমধ্যে প্রথম দিনে উপস্থিত ছিলেন ২৮ হাজার ৩৮৪ জন। অনুপস্থিত ছিলেন ২৪১ জন। কেন্দ্র ৯৪টি।

 

হবিগঞ্জ জেলায় মোট পরীক্ষার্থী ১২ হাজার ৩৯৫ জন। প্রথম দিনে উপস্থিত ছিলেন ১২ হাজার ২৫০ জন। অনুপস্থিত১৪৫ জন। কেন্দ্র ৪৯টি।

 

Manual7 Ad Code

মৌলভীবাজারে মোট পরীক্ষার্থী ছিলেন ১৫ হাজার ৬৭ জন। প্রথম দিনে উপস্থিত ছিলেন ১৪ হাজার ৯৪৯ জন। অনুপস্থিত ১১৮ জন। কেন্দ্র ৩৭টি।

 

 

সুনামগঞ্জে মোট পরীক্ষার্থী ছিলেন ১৪ হাজার ২৯৭ জন। প্রথম দিনে উপস্থিত ছিলেন ১৪ হাজার ১২৭ জন। অনুপস্থিত ছিলেন ১৭০ জন। কেন্দ্র ৪৫টি।

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com