• সিলেট, রাত ১২:০২, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

দ্রুত উন্নয়ন কাজ শুরুর আশ্বাস: সিসিক প্রশাসক

admin
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৬
দ্রুত উন্নয়ন কাজ শুরুর আশ্বাস: সিসিক প্রশাসক

Manual4 Ad Code

দ্রুত উন্নয়ন কাজ শুরুর আশ্বাস: সিসিক প্রশাসক

প্রেস বিজ্ঞপ্তি

 

Manual4 Ad Code

সিলেট নগরের ১০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে তিনি ঘাসিটুলা, লামাপাড়া ও কানিশাইল এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে এলাকাবাসী ১০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সমস্যা প্রশাসকের কাছে তুলে ধরেন। তারা সড়ক, ড্রেন, মসজিদসহ এলাকার প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের দাবি জানান। এ সময় সিসিক প্রশাসক তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সরেজমিন পরিদর্শন শেষে দ্রুত উন্নয়ন কাজ শুরুর আশ্বাস দেন।

Manual2 Ad Code

সুন্দর ও বাসযোগ্য নগর গঠনে নাগরিকদের সহযোগিতা কামনা করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “আমরা নগরের উন্নয়ন করতে চাই, তবে আমাদের আর্থিক সক্ষমতা সীমিত। সিটি কর্পোরেশনের রাজস্ব আয় কম হওয়ায় শুধু সরকারি বরাদ্দ দিয়ে সব উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। তাই নগর উন্নয়নের স্বার্থে সকল নাগরিককে এগিয়ে আসতে হবে এবং যথাসময়ে গৃহকরসহ সকল প্রকার কর পরিশোধ করতে হবে।”

পরিদর্শনকালে সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, সহকারী প্রকৌশলী কামরুজ্জামান কামরুল, ঘাসিটুলা পঞ্চায়েত কমিটির সভাপতি সাইদুর রহমান বুদলী, সহসভাপতি মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান জুবেব, ঘাসিটুলা জামে মসজিদের প্রাক্তন মোতওয়াল্লী আব্দুর মতিন, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক সাব্বির আহমদ ও সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, সবুজসেনা যুব সংঘের সভাপতি রিয়াদ আহমদ বাবলু, কানিশাইল পঞ্চায়েত কমিটির সভাপতি মো. জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক আলী হোসেন বাচ্চুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com