• সিলেট, বিকাল ৪:০৩, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শেরপুর সেতুতে যে কয়েকদিন বন্ধ থাকবে যান চলাচল

admin
প্রকাশিত এপ্রিল ২২, ২০২৬
শেরপুর সেতুতে যে কয়েকদিন বন্ধ থাকবে যান চলাচল

Manual1 Ad Code

শেরপুর সেতুতে যে কয়েকদিন বন্ধ থাকবে যান চলাচল

নিজস্ব প্রতিবেদক

Manual1 Ad Code

ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর সেতুতে রক্ষণাবেক্ষণের জন্য যানবাহন চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। এসময় একলেনে যান চলাকালীন যানজট এড়ানোর জন্য সড়ক রুট ব্যবহার করার অনুরোধ করা হয়েছে।

Manual7 Ad Code

মঙ্গলবার (২১ এপ্রিল) এই আদেশ দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

জানা যায়, আগামী শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮টা থেকে রবিবার (২৬ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়কের ১৮৬ তম কিলোমিটার অবস্থিত কুশিয়ারা নদীর উপরিস্থিত শেরপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্লাব মেরামতের কাজ করা হবে। কাজ চলাকালিন সময়ে শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত একলেনে যানবাহন চলাচল করবে। পরে শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১১টা থেকে শনিবার (২৫ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে শনিবার (২৫ এপ্রিল) সকাল ৯টা থেকে রবিবার (২৬ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত একলেনে যানবাহন চলাচল করবে।

 

এদিকে একলেনে যান চলাকালীন যানজট এড়ানোর জন্য মহাসড়কে চলাচলকারী যানবাহনকে সড়কের রুট ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়।

রুটগুলো হলো :

ঢাকা-সিলেট রুটের শায়েস্তগঞ্জ-শেরপুর সিলেট অংশের বিকল্প রুট : শায়েস্তাগঞ্জ-মিরপুর (বাহুবল)-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট।

Manual6 Ad Code

ঢাকা-সিলেট রুটের শেরপুর (মৌলভীবাজার)-সিলেট অংশের বিকল্প রুট : শেরপুর (মৌলভীবাজার)-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট।

ঢাকা-সিলেট-সুনামগঞ্জ রুটের সৈয়দপুর (নবীগঞ্জ)-শেরপুর-সিলেট-সুনামগঞ্জ অংশের বিকল্প রুট : সৈয়দপুর বাজার (নবীগঞ্জ)-রানীগঞ্জ-জগন্নাথপুর-সুনামগঞ্জ।

সিলেটভিউ২৪ডটকম/

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com