• সিলেট, রাত ১২:৩৭, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্যার শঙ্কা : দ্রুত ধান কাটার আহবান পাউবোর

admin
প্রকাশিত এপ্রিল ২২, ২০২৬
বন্যার শঙ্কা : দ্রুত ধান কাটার আহবান পাউবোর

Manual3 Ad Code

বন্যার শঙ্কা : দ্রুত ধান কাটার আহবান পাউবোর

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual1 Ad Code

উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, বাউলাই নদীসহ অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে আগাম বন্যার শঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এমন পরিস্থিতিতে জমির ৮০ শতাংশ ধান পেকে গেলে দ্রুত কাটার আহবান জানিয়েছে পাউবো।

Manual8 Ad Code

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ শাখার নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার।

Manual6 Ad Code

জানা যায়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের উত্তর-পূর্বাঞ্চল, বিশেষ করে সুনামগঞ্জ জেলার মধ্যে দিয়ে প্রবাহিত সুরমা, কুশিয়ারা ও বাউলাইসহ অন্যান্য নদীর উজান অববাহিকায় বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ায় নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী কয়েকদিন নদ-নদীর পানি সমতল দ্রুত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে, এমনকি যে কোনো সময় আগাম বন্যা পরিস্থিতি উদ্ভব হতে পারে। এছাড়া হাওড়ের অভ্যন্তরে বৃষ্টিপাতের ফলে অপেক্ষাকৃত নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

সম্ভাব্য পরিস্থিতিতে হাওড়ের বোরো ফসলের ক্ষয়ক্ষতি কমাতে কৃষকগণকে যেসকল জমির ৮০ শতাংশ ধান পাকা এরূপ জমির ধান দ্রুত কাটার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ শাখার নির্বাহী প্রকৌশলী।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com