• সিলেট, রাত ১১:০৩, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের হোটেল ‘অতিথি’ ও ‘সুফিয়া’য় অ নৈ তি ক কাজ, আ ট ক ৬ নারী-পুরুষ

admin
প্রকাশিত এপ্রিল ২২, ২০২৬
সিলেটের হোটেল ‘অতিথি’ ও ‘সুফিয়া’য় অ নৈ তি ক কাজ, আ ট ক ৬ নারী-পুরুষ

Manual2 Ad Code

সিলেটের হোটেল ‘অতিথি’ ও ‘সুফিয়া’য় অ নৈ তি ক কাজ, আ ট ক ৬ নারী-পুরুষ

নিজস্ব প্রতিবেদক

 

সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজের অভিযোগে ৬ নারী-পুরুষকে আটক করা হয়েছে। ওই হোটেলটিকেও সিলগালা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, সোমবার (২০ এপ্রিল) মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ নগরীর দক্ষিণ সুরমার চাঁদনীঘাট এলাকার হোটেল অতিথি ও কোতোয়ালী থানাধীন তালতলার হোটেল সুফিয়া থেকে তাদের আটক করা হয়।

Manual6 Ad Code

হোটেল ‘অতিথি’ থেকে এক নারী ও এক পুরুষ এবং হোটেল সুফিয়া থেকে ১ নারী ও ৩ পুরুষকে আটক করা হয়।

আটককৃতরা হলেন মো. ছাব্বির (২০), স্বপ্না বেগম (২৫), সিদ্দিকুর রহমান বেলাল (২২), সাথী আক্তার (১৯), মো. বাবুল মিয়া (৩৭), জাহাঙ্গীর আলম ওরফে আবু সাঈদ।

Manual2 Ad Code

তাদের সবার বিরুদ্ধে দক্ষিণ সুরমা ও কোতোয়ালী থানায় ননএফআইআর মামলা দায়ের করে সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual5 Ad Code

 

দুটি হোটেলকেই সিলাগালা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com