• সিলেট, বিকাল ৪:০৬, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

পুলিশ সুপার পদমর্যাদার ৩ কর্মকর্তাকে সিলেটে বদলি

admin
প্রকাশিত এপ্রিল ২২, ২০২৬
পুলিশ সুপার পদমর্যাদার ৩ কর্মকর্তাকে সিলেটে বদলি

Manual1 Ad Code

পুলিশ সুপার পদমর্যাদার ৩ কর্মকর্তাকে সিলেটে বদলি

নিজস্ব প্রতিবেদক

 

Manual4 Ad Code

 

​বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার তিন কর্মকর্তাকে সিলেটে বদলি করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ সাক্ষরিত আদেশে এ বদলি ও পদায়ন করা হয়েছে।

 

জানা যায়, হাইওয়ে পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহকে সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপার এমকে এইচ জাহাঙ্গীর হোসেনকে সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার ও এপিবিএন পুলিশের পুলিশ সুপার শাহরিয়ার আল মামুনকে সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

Manual4 Ad Code

এরমধ্যে পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ ও শাহরিয়ার আল মামুন সিলেট মহানগর পুলিশে পূর্বে কর্মরত ছিলেন বলে পুলিশের একটি সূত্র জানায়।

প্রজ্ঞাপনে বলা হয়, বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দ্রুত যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

এছাড়াও, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com